প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:48 AM
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে ৯ জন, চৌদ্দগ্রাম থানা থেকে ৭ জন, চান্দিনা থানা থেকে ৬ জন, বুড়িচং থানা থেকে ৮ জন, ব্রাহ্মণপাড়া থানা থেকে ৩ জন, বরুড়া থানা থেকে ৪ জন, লাকসাম থানা থেকে ৭ জন, মনোহরগঞ্জ থানা থেকে ২ জন, নাঙ্গলকোট থানা থেকে ৬ জন, দাউদকান্দি মডেল থানা থেকে ১২ জন, তিতাস থানা থেকে ৪ জন, হোমনা থানা থেকে ৩ জন, মেঘনা থানা থেকে ১ জন, দেবিদ্বার থানা থেকে ৬ জন, মুরাদনগর থানা থেকে ৪ জন, বাঙ্গরা বাজার থানা থেকে ১ জন এবং লালমাই থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এক রাতের অভিযানে মোট ১০৭ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
জননিরাপত্তা নিশ্চিত করা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...