...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:51 AM

...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন News Image
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কসবা পৌর শহরের ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহার না করা হলে রেল ও সড়ক পথ অবরোধসহ বৃহত্তর কর্মসূচী পালনের হুশিয়ারি দেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কসবা পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সহিদুল খা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, বাবুল আহমেদ, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আরেফিন, পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব মহসিন আলম, চারগাছ এন.আই ভুইয়া কলেজের সাবেক সভাপতি শাহজালালসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, অর্থের  বিনিময়ে সদ্য ঘোষিত কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন না। তাদের সদ্য ঘোষিত মনগড়া কমিটিতে যাদেরকে পদ দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই অতীতে ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। এসময় তাঁদের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্যপ্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ কমিটি বাস্তবায়ন হলে কসবায় দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করা ত্যাগী নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। তাই অবিলম্বে জেলা ছাত্রদলকে এ কমিটি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের বিষয়ে আপত্তি তুলে সাদ্দাম হোসেন বলেন, আপেলের ছাত্ররাজনীতিতে পূর্ববর্তী ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বয়স ও ছাত্রত্ব নিয়েও আপত্তি জানান তিনি। অন্যদিকে জুয়েল আহমেদের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া এবং টি আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের পদপ্রার্থী হওয়ার অভিযোগ করেন। এ দাবির সমর্থনে বিভিন্ন ছবি, ভিডিও ও মনোনয়ন ফরমের তথ্যপ্রমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
কমিটিতে থাকা পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ তুলে সাদ্দাম বলেন, ওই নেতার নিজের বক্তব্যের কল রেকর্ডও তাঁর কাছে রয়েছে। সেখানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে স্বীকার করেছেন বলে দাবি করেন সাদ্দাম। এসব অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণও সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। ঘোষিত কমিটির বিভিন্ন পদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
উল্লেখ্য, ১ নভেম্বর কসবা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদল। ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে সিরাজুল হক ইমুকে সভাপতি, শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অন্যদিকে, কসবা পৌর ছাত্রদলের আংশিক কমিটিতে এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল বাকী হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষনার পর থেকেই পদবঞ্চিতরা বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে। এসব বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ থেকে ২ নভেম্বর ও ৭ নভেম্বর সংঘর্ষে জড়ায় বিএনপি দুই গ্রুপ। পরে ৮ নভেম্বর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখতে জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir