প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2026, 8:49 AM
নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাকতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তিরোধ, মাদক -ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।সমাবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, নৈতিক শিক্ষাদান এবং অভিভাবকদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাকতলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছমীন আক্তার। সভাপতিত্ব করেন মোঃ নুরুল আমিন, প্রধান শিক্ষক,শাকতলা উচ্চ বিদ্যালয়।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, মমিনুল ইসলাম, সেলিম হোসেন, আছিয়া খাতুন,কাজী মরিয়ম, জসিম উদ্দিন ভূইয়া, উম্মে কুলসুম, ইসমাইল হোসাইন, বন্যা দাশ,সৈয়দা জিন্নাতুন নেছা, রিনা আক্তার, মাসুদ রানা, মাসুদুর রহমান, অভিভাবক আবুল কালাম আজাদ বাপ্পি, ডাঃ কায়কোবাদ, হুমায়ুন কবির সহ ষষ্ঠ থেকে নবম শ্রেণির অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ইয়াছমীন আক্তার বলেন, একটি শিক্ষিত ও সুস্থ সমাজ বিনির্মাণে কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পরিবার ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম। মোবাইল ফোন আসক্তি ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ব্যাধিগুলো থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারিবারিকভাবে সচেতনতা তৈরি করতে হবে এবং সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিয়ে, অপসংস্কৃতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...