...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2026, 11:01 AM

...
বুড়িচংয়ে সজিবকে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন News Image

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত-পা বেঁধে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ উঠেছে শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন শাম তিবরীজ, মো. আরিফ ও শেখ শিবলী নুরুল্লাহ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার সজিবের বাবা ও মামলার বাদী মো. সেলিম মিয়া এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মো. সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ছেলে সজিব দীর্ঘ ১২ বছর ধরে শেখ সাদী আব্দুল্লাহর তত্ত্বাবধানে তাঁর বাড়িতে খাদেম হিসেবে কাজ করে আসছিল। শেখ সাদী নিজেকে পীর হিসেবে পরিচয় দেওয়ায় পরকালীন কল্যাণের আশায় ইসলামী জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ছেলেকে সেখানে দেওয়া হয়েছিল। তবে সেখানে অবস্থানকালে ধীরে ধীরে শেখ সাদীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাঁর ছেলে অবগত হতে থাকে।
সেলিম মিয়ার দাবি, শেখ সাদী আব্দুল্লাহর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় সম্পর্কে অবগত হওয়া এবং শেখ সাদীর প্রথম স্ত্রীকে তা জানিয়ে দেওয়ার কারণে তাঁর ছেলে সজিবের ওপর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হয় বলে তিনি অভিযোগ করেন।
মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর চুরির মিথ্যা অভিযোগ তুলে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা সজিবকে জোরপূর্বক আটক করেন। এ সময় তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। পরে শেখ সাদী ও শাম তিবরীজ মোটা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে সজিবের দুই হাতের বাহু, কোমর, পায়ের পাতা ও আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও থেঁতলানো জখম হয়। অন্য অভিযুক্ত মো. আরিফ ও শেখ শিবলী নুরুল্লাহসহ বাকিরাও কিল-ঘুষি ও লাথি মেরে তাঁকে আহত করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সেলিম মিয়া আরও অভিযোগ করেন, ঘটনার দিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সজিবকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির বাইরে ফেলে রাখা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি স্থানীয় ও আশপাশের লোকজনের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মো. সেলিম মিয়া তাঁর ছেলের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir