প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2025, 11:51 AM
চৌদ্দগ্রামে ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে মালবোঝাই কাভার্ডভ্যান উদ্ধার
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অন্তত দুই কোটি টাকা মূল্যের গার্মেন্টস্ পণ্য বোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা সূত্রে জানায়, সোমবার দিবাগত রাতে কেছকিমুড়া এলাকা থেকে গার্মেন্টস্ পণ্য বোঝাই কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৮০৬৮) অজ্ঞাতনামা দুইটি পিকআপে থাকা ৮-৯ জনের ডাকাতদল ব্যারিকেড দিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পরে ডাকাতদল কাভার্ডভ্যানের চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে তাকে মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন কালিরবাজার এলাকায় ফেলে যায়।
ভুক্তভোগিদের মাধ্যমে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাাসসুম এর নির্দেশে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় (জিপিএস লোকেশান ট্র্যাকিং এর মাধ্যমে) চাঁদপুর জেলার সদর থানা পুলিশের সহায়তায় হরিনাঘাট এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করে। এ সময় ডাকাতদলের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চৗদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ছিনতাইয়ের মাত্র ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর থেকে ছিনতাই হওয়া পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...