প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2025, 11:31 PM
দেবিদ্বারে শশুরের সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ জামাইয়ের লাশ
মোঃ আক্তার হোসেন
নিখোঁজ হওয়ার এক মাস পর শশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ। ঘটনাটি ঘটেছে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের বাড়িতে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুল করিম (৫২)। সে উপজেলার বড়শালঘর ইউনিয়নের মন্ত্রী পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার ছেলে। গত মাসের ১৩ তারিখ তিনি নিখোঁজ হলে বড় ভাই আমির হোসেন ভূইয়া থানা একটি ডায়েরী করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়শালঘর মন্ত্রী পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার ছেলে আব্দুল করিম ভূইয়া গত ১৩ আগষ্ট বাড়ি থেকে আখাউড়া উপজেলার খরমপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে গত ১৬ আগষ্ট তার বড় ভাই আমির হোসেন ভূইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। কিন্তু গত এক মাসে তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। তবে হঠাৎ করে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ আব্দুল করিমের বড় ভাই আমির হোসেন ভূইয়ার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন আসে। ওই ফোনের মাধ্যমে জানানো হয় আব্দুল করিম ভূইয়াকে হত্যা করেছে তার শশুর বাড়ির লোকজন এবং হত্যা পর লুকিয়ে রাখা হয় লাশ। অজ্ঞাত ব্যক্তির ওই ফোনের পর আব্দুল করিম ভূইয়ার বড় ভাই আমির হোসেন ভূইয়া রাতেই ছুটে আসেন দেবিদ্বার থানায় এবং একদল পুলিশ নিয়ে ছোট ভাই আব্দুল করিম ভূইয়া শশুর বাড়িতে খোঁজাখোঁজি শুরু করেন। রাত সাড়ে ১১টায় শশুর মৃত ইউনুছ মিয়ার সেপটিক ট্যাংকের ভিতরে লাশের সন্ধ্যান পায় পুলিশ। বিষয়টি দেবিদ্বার থানার ওসিকে জানানো হলে ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের এএসপি মোঃ শাহিন ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩ টায় লাশ উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্ধেহে আব্দুল করিম ভূইয়ার স্ত্রী তাসলিমা আক্তার, দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিলকে আটক করেন। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য নিহত আব্দুল করিম ভূইয়ার বড় ছেলে তানভির ও ছোট ছেলে তৌহিদকে থানায় নিয়ে আসেন। আব্দুল করিম ভূইয়া পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের বড় ভাই আমির হোসেন ভূইয়া জানান, গত ১৩ আগষ্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। বুধবারা একটি অজ্ঞাত ফোনের সূত্রধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকান্ডে জরিতদের তিনি ফাঁসির দাবী জানান।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস দৈনিক রূপসী বাংলাকে বলেন, নিখোঁজের একমাস পর একটি ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয় এবং কুমেক হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত শেষে রাতেই আব্দুল করিম ভূইয়ার দাফন করা হয়েছে। ঘটনার সাথে নিহত করিম মিয়ার দুই শ্যালক ও স্ত্রী জরিত থাকতে পারে। বিষয়টি আমরা আরো গভীরভাবে তদন্ত কওে দেখছি। এছাড়া করিমের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...