...
শিরোনাম
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের ⁜ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি ⁜ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান ⁜ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন ⁜ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক ⁜ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান ⁜ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম ⁜ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন ⁜ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক ⁜ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ ⁜ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’ ⁜ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ⁜ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ ⁜ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ⁜ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬ ⁜ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১ ⁜ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার ⁜ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Sep 2025, 12:11 PM

...
২১ কিলোমিটার সড়কে ৩৫০ মিটার মরণফাঁদ News Image

জাহিদ পাটোয়ারী
বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে কুমিল্লা নগরে প্রবেশের প্রধান মাধ্যম মেজর এম এ গনি সড়ক। নগরীর শাসনগাছা বাসাস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মীরপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। দীর্ঘ এই সড়কের প্রায় পুরোটাতেই অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরপুর। তবে বুড়িচংয়ের শতবর্ষী ভরাসার বাজার এলকায় মাত্র সাড়ে ৩০০ মিটার সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে এ পথে চলাচলকারীদের যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই। স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটির দাবী দ্রুত যেন এই সড়কটি মেরামত করে যাত্রী সাধারণের দুর্ভোগ লাগবে এগিয়ে আসেন সড়ক ও জনপথ বিভাগ।      

স্থানীয়রা জানায়, ২০২৪ সালের আগস্টে বুড়িচংয়ে বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। এতে বন্যার পানির স্রোতে সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ২১ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই বেহাল। বিশেষ করে বুড়িচংয়ের ষোলনল ইউনিয়ন শতবর্ষী ভরাসার বাজার এলাকায় সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সোনার বাংলা কলেজ থেকে সোনালী  ব্যাংক বভন এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ মিটার সড়ক এখন মরণফাঁদে পরিনত হয়েছে। সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে করে বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেয়াসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁদা-পানিতে গাড়ি উল্টে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই দুর্ভোগের কারণে গত এক বছরে পরিবহন চালক ও মালিকরা ভাড়া বাড়িছেন কয়েকগুন।    

সরেজমিন দেখা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার অংশ পার হয়ে বুড়িচং উপজেলার অংশে প্রবেশ করতেই সড়কের ক্ষত চিহ্ন চোখে পড়ে। বুড়িচংয়ের ভরাসার, ইছাপুরা, খাড়াতাইয়া এলাকায় খানাখন্দে ভরা সড়কটি। এসব স্থানের অনেক জায়গায় পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। খাড়াতাইয়া থেকে বুড়িচং উপজেলা সদর এবং ব্রাহ্মণপাড়া সদর থেকে টাটারা পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। কয়েকটি স্থানে পিচঢালাই ও সুরকিও বিলীন হয়ে গেছে।

ভরাসার বাজার অংশে গিয়ে দেখা যায়, সপ্তাহ খানেক আগে হওয়া বৃষ্টির পানি সড়কে জমে কাঁদামাটিতে একাকার হয়ে আছে। হঠাৎ যে কেউ দেখেই মনে হবে সড়ক যেন কৃষি জমি। পুরো সড়কজুড়ে বড় বড় গর্তে কিছুক্ষন পরপর আটকে যাচ্ছে সিএনজি চালিত অটো রিকশা, প্রাইভেটকার ও মালামাল বহনকারী বিভিন্ন যানবাহন। এই সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায়।  

বাজার কমিটিসহ স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে জানা যায়, মাত্র সাড়ে ৩০০ মিটার সড়কের কারণে বাজারটি ধ্বংসের দ্বারপ্রান্তে। ভাংগাচড়া সড়কে মালামাল পরিবহনে প্রতি গাড়িতে এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। সড়ক দুর্ভোগের কারণে মানুষ বাজারে আসা কমিয়ে দিয়েছে। যে বাজারে প্রতিদিন কোটি টাকার উপরে বেঁচা-কেনা হতো, এখন সেই বাজারে ৫০ লাখ টাকা বিক্রি করতেও কষ্ট হয় ব্যবসায়ীদের। মানুষজন কম আসায় বাজারের হোটেল ও কুলিং কর্ণারসহ বহু দোকান বন্ধ হওয়া উপক্রম। সড়ক ও জনপথ বিভাগ এই রাস্তাটি দ্রুত সংস্কার করলে বাজারটি পুনরায় জমজমাট অবস্থানে ফিরে যাবে বলে আশাবাদী তারা।

ভরাসার বাজারের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ২১ কি.মি. সড়কের অংধিকাংশই বেহাল। এই সড়কটি দিয়ে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণের বেশি সময় লাগছে। ভাড়াও নেয়া হচ্ছে প্রায় ডাবল। গত তিন মাস ধরে বাজারের অংশে সড়কের অবস্থা বেহাল। এমন কোন দিন নেই যে, ভরাসার বাজারে গাড়ি উল্টেনি। এতে যাত্রীদের হাত-পা ভাঙছে, গাড়ির যন্ত্র নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের মালামালতো নষ্ট হচ্ছেই। বিষয়টি যেন দেখার কেউ নেই।

জাকির হোসেন নাঈম নামে এক সিএনজি চালিত এক অটোরিকশা চালক বলেন, এক মাস আগে ইঞ্জিন ডাউন দিয়েছি। রাস্তায় বড় বড় গর্তের কারণে বুধবার আবারও ইঞ্জিন ডাউন দিতে হয়েছে। প্রতিবারে ২০ হাজার করে মোট ৪০ হাজার খরচ হয়েছে। যাত্রীদের কাছে ১০ টাকা ভাড়তি ভাড়া চাইলে হয় বাকবিতন্ডা। আমরা দ্রুত এই সড়ক সংস্কার চাই।  



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...

এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...

টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি

এফএনএস স্পোর্টস:  বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...

জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান

এফএনএস স্পোর্টস:  প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...

বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড  ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...

এফএনএস স্পোর্টস:  উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...

হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...

এফএনএস স্পোর্টস:  মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...

দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস:  ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের
➤ টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
➤ জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
➤ বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫ বড় পরিবর্তন
➤ হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক
➤ দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
➤ ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: মার্কিন গণমাধ্যম
➤ সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন
➤ চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক
➤ ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ চমক, মামদানির সঙ্গে এক ফ্রেমে জায়েদ
➤ সাত বছর পর একসঙ্গে শুভ-মিম, ঈদে আসছে ‘মালিক’
➤ ‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীতর কাজ চলমান-কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
➤ ১৩১ বছরের প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুরের অভিযোগ
➤ সদর দক্ষিণে শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন
➤ হোমনায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ আহত, গ্রেফতার-৬
➤ তথ্য গোপন করে সরকারি চাকুরিতে যোগদান ১
➤ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ ব্রাহ্মণপাড়ায় ৭০টি ইয়াবাসহ মুরাদনগরের এক তরুণ গ্রেপ্তার
➤ মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir