প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Sep 2025, 12:13 PM
কুমিল্লায় পাগলা কুকুরের কামড়ে আড়াই বছরের শিশুসহ আহত ৫০
মাহফুজ নান্টু
কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আড়াই বছরের শিশুসহ ৫০ জন মানুষ
আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অন্তত ২০ জনকে মুরাদনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার চাপিতলা, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, রামচন্দ্রপুর
উত্তর ও নবীপুর পূর্ব ইউনিয়নের ধনপতিখোলা, দিঘিরপাড়, বিষ্ণুপুর, শ্রীরামপুর,
পুষ্করনিরপাড়, পাকগাজীপুর, খামারগ্রাম, সিংহারিয়া, বাখরনগর ও রাজনগর
গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কয়েকটি বেওয়ারিশ পাগলা কুকুর
সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এভাবে সকাল ৮টা থেকে বিকাল
৫টা পর্যন্ত পুরো উপজেলায় অর্ধশতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে।
গুরুতর আহতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আড়াই বছর বয়সী জান্নাত
আক্তার, লিটন (৩৫ ), ফয়সাল (৩৫ ), জজ মিয়া (৫২), বেবি আক্তার (৪০), বেবি আক্তার-২
(৩৫), নুরজাহান (৮০), শ্রীরামপুর গ্রামের মাজেদা (২০), হাবিবুল্লাহ (৬ ), লুৎফা
(২২), সিফাত (৪), পুস্করনিরপাড় গ্রামের নুসরাত (৫), পাকগাজীপুর গ্রামের আবু
সাঈদ (৫), হামদু মিয়া (৭০), ধনপতিখোলা গ্রামের তাজুল ইসলাম (৬৫), রাজনগর
গ্রামের হুজাইফা (সাড়ে তিন বছর), সিংহারিয়া গ্রামের আলম (৪৫), বাখরনগর
গ্রামের মঙ্গল মিয়া (৬২), দিঘিরপাড় গ্রামের হামিদা (৮) ও খামারগ্রাম গ্রামের
বাহাদুর (৪৫)। এদিকে শুক্রবার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম গ্রামে প্রবেশ
করে আরো ৫ জনকে কামড়ায় একটি কুকুর। গ্রামবাসী সেই কুকুরটিকে
পিটিয়ে মেরে ফেলেছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক বলেন, কুকুরে
কামড়ে আহত ২০ জনকে চিকিৎসা ও টিকা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহত
তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...