প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Feb 2026, 11:13 PM
নেদারল্যান্ডসের ব্যাটিং গুঁড়িয়ে যুক্তরাষ্ট্রের রেকর্ডগড়া জয়
মুকামালা ও রাঞ্জানের ঝড়ো ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে যেকোনো সংস্করণে প্রথমবার নেদারল্যান্ডসের বিপক্ষে জিতল যুক্তরাষ্ট্র। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সুর বেঁধে দিলেন সাইতেজা মুকামালা। ঝড়ো ব্যাটিংয়ে দলকে দুইশর কাছাকাছি নিয়ে গেলেন শুভাম রাঞ্জানে। রান তাড়ায় লড়াই জমাতেই পারল না নেদারল্যান্ডস। বোলারদের দারুণ বোলিংয়ে স্মরণীয় জয় পেল যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় ৯৩ রানে। বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ আসরে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানে জয় ছিল আগের রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার জিতল যুক্তরাষ্ট্র। দুই দলের আগের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সবকটিতে ডাচরা জিতেছিল। চেন্নাইয়ে শুক্রবার ২০ ওভারে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
তিন নম্বরে নেমে চার ছক্কা ও পাঁচ চারে ৫১ বলে ৭৯ রান করেন মুকামালা। আসরে দারুণ ছন্দ ধরে রেখে তিন চার ও দুই ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন রাঞ্জানে। ম্যাচ-সেরার স্বীকৃতি যদিও তারা কেউ পাননি। দারুণ বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন মুম্বাইয়ে জন্ম নেওয়া বাঁহাতি স্পিনার হারমিত সিং।
বিশ্বকাপের চলতি আসরে এটি যুক্তরাষ্ট্রের প্রথম ও সব মিলিয়ে তৃতীয় জয়। গত আসরে প্রথমবার মূল পর্বে সুযোগ পেয়ে কানাডা ও পাকিস্তানকে হারিয়েছিল তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...