প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Feb 2026, 11:18 PM
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে এলেও, এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে বৃষ্টি হানা দেওয়ার প্রবল শঙ্কা রয়েছে।
শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যার ফলে রোববার সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচটিতে বাধ সাধতে পারে বৃষ্টি। কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেখানে হবে ভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার রোববারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে প্রকৃতির ভিন্ন রূপ দেখা যেতে পারে বিকাল থেকে। ওই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা মাঠের লড়াই। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা জাগছে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনাও রয়েছে।
ম্যাচের আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ভারতের পূর্বনির্ধারিত অনুশীলনে ব্যাহত হওয়ার শঙ্কাও জাগছে।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত, দুইয়ে পাকিস্তান। দুই দলের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জমে উঠছে কোরবানির পশুর হাট
মাহফুজ নান্টু।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বুধবার...
কুমিল্লায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
আয়েশা আক্তার।।জীবন ও সম্পদ রক্ষার প্রত্যয়ে কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ...
তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির লক্ষ্য সরকারের- কৃষিম...
আয়েশা আক্তার।। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাংস আন্...
কুমিল্লার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
মো. আনোয়ারুল ইসলাম।।গত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেব...
দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ষকের বিদায়
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনেঅশ্রুসিক্তে প্রাথমিক বিদ্...
বিভাগীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্বে ব্রাহ্মণপাড়ার প্রাথম...
মো. আনোয়ারুল ইসলাম।।গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলা অঞ্চলের প্রতিনি...