প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:02 AM
আমিন উর-রশিদ ইয়াছিনের মন্ত্রীত্বে কুমিল্লায় আনন্দের জোয়ার, দোয়া মাহফিল
আয়েশা আক্তার
হাজী আমিনুর রশিদ ইয়াছিন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রদল-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় জামে মসজিদে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে টাউন হল মাঠ প্রাঙ্গণে নেতাকর্মীরা আনন্দ মিছিল, বাজি ফাটানো ও উল্লাসের মাধ্যমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। মন্ত্রীপরিষদ থেকে ফোনকল পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নগরজুড়ে আনন্দের ঢেউ বয়ে যায়। বিকেলে শপথ গ্রহণের পর সেই উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
মঙ্গলবার বাদ আসর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। দোয়া ও মিলাদে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশুজাতির কল্যাণে কাজ করার তাওফিক কামনা করা হয়।
মহানগর ছাত্রদল সভাপতি নাহিদ রানা বলেন,
“আমিনুর রশিদ ইয়াছিন একজন ত্যাগী নেতা। দলের দুর্দিনে তিনি কখনো নেতাকর্মীদের ছেড়ে যাননি। প্রতিটি আন্দোলনুসংগ্রামে তিনি মাঠে সরব ছিলেন। দলের জন্য তার ত্যাগেরই স্বীকৃতি আজকের এই মন্ত্রীত্ব। নবাগত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে কুমিল্লার ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজীম কাফী, যুবদল নেতা কাজী সাব্বির ও জাহেদ, শ্রমিকদল নেতা মালেক, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা তারেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি তাফসির ফুয়াদ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি মিনহাজসহ কুমিল্লা মহানগর ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রী হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াছিন কুমিল্লার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...