প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:03 AM
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয়
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করেন। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।
টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের ফাহিম চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বনিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিব।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ । খেলার নিয়ম হলো এক দল হারবে, এক দল জিতবে। রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকেই শুভেচ্ছা ও অভিনন্দন।
শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলম বলেন, 'এবারের টুর্নামেন্টটি ঝগড়া-ঝামেলা ছাড়াই
শান্তিপূর্ণ ভাবে শেষ করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আগামী বছরগুলোতেও যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা যায় এটাই প্রত্যাশা।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপের আগে ইবোলা ধাক্কা: কঙ্গো দলকে কড়া আইসোলেশনের নির্দ...
এফএনএস স্পোর্টস: দেশজুড়ে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের বিপাকে পড়েছে ডেম...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি
এফএনএস স্পোর্টস: বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্...
জাফনা কিংসের হয়ে এলপিএলে ফিরছেন সাকিব আল হাসান
এফএনএস স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও সক্রিয় হতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার...
বদলির ১০ সেকেন্ড, মুখ ঢাকলে লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে আসছে ৫...
এফএনএস স্পোর্টস: উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ^কাপ...
হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশে...
এফএনএস স্পোর্টস: মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি| গত শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্...
দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলাএফএনএস স্পোর্টস: ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যা...