প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 12:17 AM
ড. রেদোয়ানের গাড়িতে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সোহেল রানা
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকা থেকে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুমন ভূইয়া চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদ ভূইয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০২২ সালের ৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ ভবনে এলডিপি’র নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এসময় তার গাড়ি লক্ষ করে গুলি বর্ষন ও হামলার ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট রেদোয়ান আহমেদ বাদী হয়ে সাবেক এমপি প্রাণ গোপাল দত্তসহ ৫৩জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামী সুমন ভূইয়া। এছাড়াও আরও ১টি মামলায়ও তার নাম রয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- সুমন ভূইয়া মামলার এজাহার নামীয় আসামী। তাকে আটকের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...