...
শিরোনাম
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ⁜ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ⁜ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের ⁜ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ ⁜ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ⁜ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা ⁜ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:33 AM

...
নির্বাচিত হলে কুমিল্লায় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে-দ্বীন মোহাম্মদ News Image

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগান ধারণ করে সমৃদ্ধ কুমিল্লা বিনির্মাণের অঙ্গীকার ঘোষণা করেছেন কুমিল্লা-৬ আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। এতে কুমিল্লাকে বিভাগে উন্নীতকরণ, আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়ন, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনসহ নাগরিক জীবনের মৌলিক চাহিদা পূরণে নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। ইশতেহারে তিনি কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। বৃহত্তর কুমিল্লার জেলাগুলোর যোগাযোগ সুবিধা বিবেচনায় বিভাগীয় দপ্তর স্থাপনের কথাও উল্লেখ করেন। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংস্কার করে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।

কুমিল্লায় আন্তর্জাতিক বিমানবন্দর চালুর উদ্যোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল ও জলাধার খনন ও পরিচ্ছন্ন রাখা, ইপিজেডের বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের পরিশোধনাগার স্থাপন—এসব বিষয়ও অগ্রাধিকার পেয়েছে।

যানজট নিরসনে বড় পরিকল্পনা

ফুটপাথ দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, ফ্লাইওভার, আন্ডারপাস ও ফুটওভারব্রিজ নির্মাণ, অবৈধ পার্কিং বন্ধ এবং কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইন নির্মাণের উদ্যোগের কথাও ইশতেহারে রয়েছে।

শিক্ষা খাতে প্রতিশ্রুতি কুমিল্লায় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা সরকারি স্কুলের অবকাঠামো উন্নয়ন ও ভর্তির কোটা বৃদ্ধি, সদর দক্ষিণে সরকারি উচ্চ বিদ্যালয় ও কামিল মাদ্রাসা স্থাপন, তরুণদের দক্ষ করে তুলতে নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়।

স্বাস্থ্যসেবায় উন্নয়নকুমিল্লা সদর হাসপাতালকে ২৫০ বেডে উন্নীতকরণ, মা ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল এবং ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসায় আধুনিক হাসপাতাল গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।অবকাঠামো ও নদী রক্ষা

গোমতী নদীর চাঁনপুর ব্রিজ প্রশস্ত ও মজবুত করা, নদীর দু’পাড়ে বাঁধ নির্মাণ এবং সকল সড়ক প্রশস্ত ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।মাদক ও সন্ত্রাস প্রতিরোধমাদক নির্মূলে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।অর্থনীতি ও কর্মসংস্থান কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, ফ্রিল্যান্সিং আইটি পার্ক, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ ঋণ ও বিনা সুদে লোন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং স্বল্পমূল্যে সার-বীজ সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। শ্রমিকদের সেফটি নেট ও স্বাস্থ্য কার্ড চালুর বিষয়ও উল্লেখ করা হয়।

ধর্মীয় ও সামাজিক নিরাপত্তাসকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট, ধর্মীয় উৎসবে নিরাপত্তা, সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারীর মর্যাদা রক্ষা, ইভটিজিং প্রতিরোধ, নারী উদ্যোক্তা তৈরি এবং শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রবাসী ও গণমাধ্যমরেমিট্যান্স যোদ্ধাদের সন্তানদের শিক্ষাবৃত্তি বৃদ্ধি, প্রবাসী পরিবারের নিরাপত্তা, গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ, স্বতন্ত্র বেতন কাঠামো এবং কুমিল্লা প্রেসক্লাব ভবনকে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের অঙ্গীকার করা হয়েছে।

নির্বাচনী অঙ্গীকারে আরও গুরুত্ব পেয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্...

নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল...

ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শু...

অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের

দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসং...

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনা...

কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম...

বিশেষ প্রতিনিধিকুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও...

আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের...

মায়ামি স্টেডিয়ামে গোলটি করার পর বিশ্বাসই করতে পারছিলেন না সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার জালে বল জ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
➤ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
➤ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
➤ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
➤ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
➤ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir