প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:32 AM
মুরাদনগরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছে। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত তাহলেআমি এই কোটিপতির সাথে এমপি হতে পারতাম না। মুরাদনগরের মানুষ টাকার কাছে বিক্রি হয় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়ায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- আমারে ২০০৮ সালের নির্বাচনেও ভোট দিয়ে আপনারা এমপি বানাইছেন কিন্তুু আওয়ামী লীগ সরকার আমাকে ৫ বছর আপনাদের প্রতিনিধিত্ব করার অধিকার কেড়ে নিয়েছে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বিদেশে গিয়েও যখন আপনাদের খোঁজ খবর রাখতাম আপনারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতেন তখনি আপনাদের উপর তারা পুলিশ দিয়ে নির্যাতন করত। আমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে জেলে রেখে মারতে চেয়েছিল। আল্লাহর রহমত আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং পূর্বের চেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়া ছাড়াও বাঙ্গরা সদর ইউনিয়ন ও চাপিতলা ইউনিয়নের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এসময় উপস্থিতি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ আলী তছু, জহির সিদ্দিকী, সজল খান, বিএনপি নেতা আব্দুল মোমেন, ইসহাক মুন্সি, গোলাম হাক্কানী, আনিছ খান। যুবদলের ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল বাছির, আবুল হোসেন, দুলাল হোসেন, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর...
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কুমিল্লা-বাঙ্গড্...
বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থ...
বিশেষ প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরাবাজার উপজেলার টনকী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চৌনপুর পশ্চিমপাড়া এলাকায় গ্র...
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদ...
কুমিল্লা জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটিরচেয়ারম্যান মোঃ হেমায়েত উদ...
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা
ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের...
আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের...