প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 8:20 AM
বিদেশ নেয়ার কথা বলে প্রতারণার অভিযোগ
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামের মোঃ খাইরুল আমিনকে ১৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে। জানাগেছে ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে মোঃ ছফিউল্লাহ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা করে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন ব্রাহ্মনপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মোঃ খাইরুল আমিন ও তার ভাই মোঃ নেছার ও নূরুল আমিন, নূরুল আমিনের ছেলে মোঃ নাজমুল।
কোতোয়ালি মডেল থানার পুলিশ ও বাদী জানান আসামিগন ও বাদী একই গ্রামের পাশাপাশি বাড়ী লোক ১ নাম্বার আসামি মোঃ খাইরুল আমিন এলাকায় প্রচার করে ৪ নাম্বার আসামি মোঃ নাজমুল দুবাই ও সৌদি আরব থাকে বর্তমানে বাংলাদেশ আছে সে ভালো বেতনে ভালো ভিসায় দুবাই ও সৌদি আরব লোকজন নিয়ে চাকুরী দেয়। বাদী শফিউল্লাহ আসামিদের কথা বিশ্বাস করে ১২ ডিসেম্বর ১৯ সালে মোঃ মহিবুল্লাহ, মোঃ হাবিব উল্লাহ, মোঃ সাম মিয়া, মোঃ জাকারিয়াকে বিদেশ নেওয়া জন্য জন প্রতি ৮ লক্ষ করে ৩২ লক্ষ টাকা আসামীদের বাদী প্রদান করার পর আসামিগন বাদীকে লিখিত ননজুডিসিয়াল স্টাম্প প্রদান করে। পরবর্তীতে আসামিগন বাদী লোকজনদের বিদেশ নিতে না পারায় এলাকায় কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে দরবারিরা আসামীদের সিদ্ধান্ত প্রদান করে আসামীদের ব্রাহ্মণপাড়া উপজেলার দেউষ মৌজায় ৪ শতক সম্পত্তি রেজিষ্ট্রেরী করে দিবে বলে আসামীর জানান, পরবর্তীতে আসামীরা ৩০ আগষ্ট ২৫ ইং সালে বাদী মোঃ ছফিউল্লাহকে কুমিল্লা ফৌজদারি স্টেম্প বিক্রতার সামনে গাছতলার নিচে পেয়ে হত্যার হুমকি দমকি প্রদান করে, উক্ত মামলার ১ নং আসামি মোঃ খাইরুল আমিনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন গতকাল ঢাকা থেকে সিটিং মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও উক্ত আসামী মোঃ খাইরুল আমিন বিগত দিনে ফ্যাসিষ্ট সরকারের প্রভাবসালী নেতা ছিলেন তার বিরুদ্ধে ঢাকা মোহাম্মদ পুর ২৭ নাম্বার আমলী আদালতে ভোলা বোরহান উদ্দিন থানার চুটিয়া গ্রামের মিজি বাড়ীর হাসমত আলীর ছেলে মোঃ আকবর বাদী হয়ে একটি সি আর মামলা করে যাহার মামলা নাম্বার ১৭৭/২৫ উক্ত মামলায় মোঃ খাইরুল আমিন ১৫৭ নাম্বার ও তার ভাই মোঃ নেছার ১৫৬ নাম্বার আসামি, বর্তমানে মোঃ খাইরুল আমিন এলাকায় প্রচার করত সে বিএনপির সক্রিয় সদস্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...