প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2025, 12:07 AM
আত্মসমর্পণের পর আউয়াল খানসহ ৮ ছাত্রদল নেতা কারাগারে
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এনি বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।
আত্মসমর্পণ করা নেতারা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল। এদের মধ্যে গুলশান থানার একটি মামলায় এম এ আউয়াল খানের ৪২ মাসের কারাদন্ড হয়। একই মামলায় বিএনপির দুই ভাইস চেয়ারম্যান সাবেক এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের ২১ মাসের সাঁজা ভোগ করেন। এছাড়া বনানীর দুই মামলায় এম এ আউয়ালের সাড়ে তিন বছর, গুলশান থানার এক মামলার রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়েছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারের ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মো. জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ)...
তনু হত্যা মামলায় নতুন মোড় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব, আবা...
মাহফুজ নান্টুকুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর...
ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সরকারি জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা কাঁচাবা...
লালমাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে| এতে...
বাংলাদেশ-জাপান কৃষি সহযোগিতা আরও জোরদারের আহ্বান কৃষিমন্ত্র...
আয়েশা আক্তারঢাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
কুমিল্লায় এলপিজি গ্যাসের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান...
নিজ প্রতিবেদককুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় ভোক্তা অধিদপ্তর এলপিজি গ্যাসের বাজারে অতিরিক...