প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:30 AM
তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে অর্ধেকের চেয়ে
বেশি শিক্ষার্থী। ৭টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র গাজীপুর খান সরকারি মডেল স্কুল
এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে
অধিকাংশ ফল গ্রেড-৪ এর নিচে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে
হতাশা সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায়
৪টি প্রতিষ্ঠান থেকে ৫১৭জন পরীক্ষায় অংশগ্রহণ করে, এদের মধ্যে বিভিন্ন
গ্রেডে পাস করেছে ২২৫জন, ফেল করেছে ২৯২জন, শতকরা পাসের হার ৪৩.৫২।
এছাড়াও আলিম পরীক্ষায় ৩টি প্রতিষ্ঠান থেকে ১০৭জন পরীক্ষায় অংশগ্রহণ করে,
এদের মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করেছে ৪৪জন, ফেল করেছে ৬৩জন, শতকরা
পাসের হার ৪১.১২। উপজেলার ৭টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র গাজীপুর খান মডেল
সরকারি স্কুল এন্ড কলেজে থেকে ৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এইচএসসিতে গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ থেকে ২৭৪জন
পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩৩জন। ইঞ্জিনিয়ার হারুন-উর রশিদ
গালর্স কলেজ থেকে ৫৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪জন। মেহনাজ
হোসেন মীম আদর্শ সরকারি কলেজ থেকে ১২৭জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে
মাত্র ৪৫জন। জুনাব আলী হাইস্কুল এন্ড কলেজ থেকে ৬৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস
করেছে ২৩জন। এছাড়া আলিম পরীক্ষায় গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা
থেকে ৫৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫জন, মঙ্গলকান্দি ইসলামিয়া কালিম
মাদ্রাসা থেকে ৩৩জনের মধ্যে পাস করেছে ১২জন এবং জিয়ারকান্দি হাফিজ
উদ্দিন ফাজিল মাদ্রাসা থেকে ১৮জনের মধ্যে পাস করেছে মাত্র ৭জন।
উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের জানান, তিতাসে ফলাফল
বিপর্যয়ের কারণগুলো আগে আমাদের বের করতে হবে এবং সেই সব সমস্যা
সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। তবে আমি চেষ্টা করবো ঐসব কারণ
বের করে তার সমাধান করতে, যাতে তিতাসের পরবর্তী
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...