প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:42 AM
বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় সারাদেশের অন্যান্য কেন্দ্রের সঙ্গে একযোগে কুমিল্লার বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা জেলা উত্তরের উপদেষ্টা অধ্যাপক আলমগীর সরকার, শিক্ষা বিভাগের অধ্যাপক মো. লোকমান হাকিম, সোসাইটির কুমিল্লা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান আতিকী, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, মোক্তল হোসাইন মেমোরিয়্যাল একাডেমির প্রধান শিক্ষক নাজমা বেগম এবং উত্তর চান্দলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম।
সার্বিক দায়িত্ব পালন করেন বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সভাপতি অধ্যাপক মো. আবদুল আউয়াল, কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. কবির হোসেন, হল সুপার মাওলানা ফেরদাউস আহমেদ, অফিস সমন্বয়ক মো. মনিরুল ইসলাম ও মো. মোমিনুল ইসলাম পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন।
পরিদর্শনকালে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এ উদ্যোগের প্রতি আগ্রহ ও আস্থা বাড়ছে।
পরীক্ষার সার্বিক আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজক সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...