প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:25 AM
কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর কলেজটির এইচএসসি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রযুক্তি (বিএমটি) শাখা থেকে মোট ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১৭ জন। অনুত্তীর্ণ হয়েছে ৪৫ জন। সে হিসাবে কলেজটির সামগ্রিক পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে একটি জিপিএ-৫ সহ ২৯০ জন, মানবিক বিভাগ থেকে ২৩০ জনের মধ্যে ১৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১৩ জনের মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বিএমটি শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ শাখায় পাসের হার শতভাগ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অনুত্তীর্ণ ৪৫ জনের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ফরম পূরণের পর চাকরিতে যোগদান, প্রবাসে পাড়ি জমানো এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আবার কেউ কেউ আংশিক পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তী পরীক্ষাগুলোতে অনুপস্থিত ছিল।
কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিক্ষকরা নিরলসভাবে কাজ করেন। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে পাঠদানের পাশাপাশি তাদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর আমরা গুরুত্ব দিই। আমাদের প্রত্যাশা, তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এবারের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এদিকে কলেজটির এ সাফল্যে প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...