প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Sep 2025, 7:17 PM
রাস্তা ভেঙে পড়ে তৈরি হল বিশাল গর্ত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হাসপাতালের কাছে রাস্তা ভেঙে পড়ে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচলের পাশাপাশি বিদ্যুৎ, পানি ও গ্যাস মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোও বিঘ্নিত হয়েছে। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, ভাজিরা হাসপাতালের সামনের স্যামসেন রোডের প্রায় ৯০০ বর্গমিটারেরর মতো একটি অংশ ভেঙে পড়ে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীর গর্ত হয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ মাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাস্তাটি নিচে চলে যেতে থাকে, সাথে করে বৈদ্যুতিক খুঁটিগুলোকেও নিয়ে যায়। এ ঘটনায় তাদের রোগীদের ওপরে কোনো প্রভাব পড়েনি বলে ভাজিরা হাসপাতাল জানিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, “একটি ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণস্থলের ময়লা ভেতরে ঢুকছিল। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...