প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Feb 2026, 12:09 AM
নবনিযুক্ত বাণিজ্য মন্ত্রী'কে অভিনন্দন জানান প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ
নিজস্ব প্রতিবেদক
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শওকত আজিজ রাসেল নেতৃত্বাধীন "প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ"-এর নেতৃবৃন্দ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়েছে পরিষদের নেতৃবৃন্দ এই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সমন্বয়ক, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব রানা চৌধুরী এবং ব্যবসায়ী নেতা, সহ-সমন্বয়ক আহসান হাবিব সেতু আশাবাদ ব্যক্ত করে বলেন, আব্দুল মুক্তাদিরের মত একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিক এবং বিজনেস আইকনের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী এবং অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাণিজ্য মন্ত্রীর সুদৃষ্টিতে আগামী তিন মাসের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।
সেখানে আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সদস্য কেএসএম মোস্তাফিজুর রহমান, ড. সাদী-উজ-জামান, মতিন খান, কামাল হোসেন পলাশ, রবিন হোসাইন, আবুল কালাম আজাদ, এমরানুল হক কামাল, মোহাম্মদ উল্লাহ পলাশ, নজরুল ইসলামসহ আরো অনেকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...