প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:42 AM
কুমিল্লায় উন্নয়ন প্রকল্পে আইনের কঠোর বার্তা দিলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
নিজস্ব প্রতিবেদক
গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো ধরনের অনিয়ম বা আইনভঙ্গ বরদাস্ত করা হবে না— এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, ভবিষ্যতে সব উন্নয়ন কার্যক্রম কঠোরভাবে আইনের আওতায় থেকে পরিচালিত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের মূল অঙ্গীকার হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অতীতে কোনো ত্রুটি বা ব্যত্যয় ঘটে থাকলেও তা পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। তার মেয়াদকালে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আইনগত প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সভায় কুমিল্লায় গণপূর্ত বিভাগের অধীনে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন, অগ্রাধিকারভিত্তিতে থানা ভবন নির্মাণ এবং কুমিল্লা কারাগারের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আরও বলেন, অপচয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি জোরদার করা হবে। পূর্বে স্থগিত বা বন্ধ থাকা প্রকল্পগুলো প্রয়োজন ও বাস্তবতার আলোকে পুনর্মূল্যায়ন করে ধাপে ধাপে চালু করার উদ্যোগ নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে মন্ত্রী জেলার রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...