প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:40 AM
কুমিল্লায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অশোক বড়ুয়া
সারা দেশের ন্যায় কুমিল্লায় গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ৭৪তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারিভাবে গৃহীত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। গভীর রাত থেকে ভোর এবং সকাল ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংস্থা-সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সর্বপ্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী মোঃ আমিনুর রশিদ, জেলা প্রশাসক মোঃ রেজা হাসান এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পরে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও এনসিপি নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট এবং জেলা সরকারি গ্রন্থাগারে পৃথক সময়সূচি অনুযায়ী শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...