...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2025, 9:58 AM

...
চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে কর্ণেল (অব.) অলি আহমেদ আমরা ভারতের বিরুদ্ধে নই, ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে News Image

সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি বীর বিক্রম ড. কর্ণেল (অব.) অলি আহমেদ বলেছেন- শেখ হাসিনার মুদি প্রীতি এদেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। মুদি কখনও বাংলাদেশের ভাল চায়নি। যে কারণে আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই, ভারতবাসীর বিরুদ্ধেও নই। কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। যারা ভারতের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- এস আলম বাংলাদেশের এক তৃতীংয়াস সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধন সম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। আর এসবই হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মুদির কারণে।

পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে তিনি বলেন- পিআর মানে কি? আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এদেশে কোন প্রাইভেট রিলেশন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশ গ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোন অংশ গ্রহণ থাকবে না।

কর্ণেল (অব.) অলি আহমেদ চলতি দুর্গা পূজা নিয়ে বলেন- শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গা পূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যা লঘুরা আমাদের আমানত।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন- এদেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দর্শায় এই স্বৈরাচারীনি এবং তার দল কোন দিন আর এদেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।

সংস্কার ও বিচারের নামে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে বিশেষ বিশেষ রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। চাইলেই কোন বিচার বা সংস্কার ছয় মাসে শেষ হবে না। স্বৈরাচারের বিরুদ্ধে ট্রাইবুনালে বিচার কাজ শুরু হয়েছে। যে-ই সরকারের আসুক ওই বিচার কাজ চলবে।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল জান্নাতের জন্য টিকেট বিক্রি করা শুরু করেছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের দলের নারী-পুরুষরা ভোট প্রার্থনা করে এবং তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকেট পাওয়া যাবে! তারা ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ধর্ম ব্যবসায়ীদের এদেশের মানুষ কখনও স্থান দিবে না।

উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু।

এসময় উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য এড. ড. আওরঙ্গজেব বেলাল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সভাপতি আমান সোবান, গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা এলডিপি সভাপতি মো. বিল্লাল হোসেন।

সম্মেলনে একেএম সামছুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ আবুল কাশেমকে সিনিয়র সহ-সভাপতি, শাহজাহান সিরাজ চেয়ারম্যানকে সহ-সভাপতি, অধ্যক্ষ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা এলডিপি’র কমিটি ঘোষণা করা হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir