প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 1:06 PM
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করল যুবলীগ নেতা নাজমুল
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে তিন বিএনপি কর্মীকে গুম করে নির্মম নির্যাতন চালিয়েছে মুরাদনগরের সদর ইউনিয়ন যুবলীগ নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর নাজমুল হাসান ও তার সন্ত্রাসী বাহিনী।
সরেজমিনে গিয়ে জানাযায়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোচাঘড়া গ্রামের যুবদল কর্মী সবুর খানের ছেলে হৃদয় হাসান, শোলাপুকুরিয়া গ্রামের শ্রমিক দলের কর্মী আব্দুল জলিলের ছেলে এনামুল হক ও হোমনার আব্দুল্লাহকে তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় মুরাদনগর সদর আওয়ামীলীগ নেতা ওমর আলীর ছেলে যুবলীগ নেতা নাজমুল হাসান,রাসেল, শরীফের নেতৃত্বে ক্যাডার বাহিনী।
বিএনপি কর্মীদের যুবলীগ নেতা নাজমুলের টর্চার সেলে নিয়ে দিনভর নির্যাতন করে। রড,হকিস্টিক দিয়ে পিটিয়ে ব্লেড দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় জখম করে এবং প্লাস দিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলে।
এবং জনপ্রতি ৫০ হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
যুবলীগ নেতা নাজমুল বাহিনীর নির্যাতনে মৃত্যুর মুখোমুখি যুবদল কর্মী এনামুল টাকা দিবে বলে তার বন্ধুুর দোকানে নিয়ে আসলে। এনামুলের বন্ধুরা এনামুলের রক্তাক্ত দেহ দেখে যুবলীগ নাজমুল গংদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এনামুলের তথ্য মতে আহত বাকি দুজনরে নাজমুলের টর্চার সেল থেকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুলের অবস্থা আশন্কাজনক হওয়ায় এনামুলকে ঢাকায় রেফ্রার্ড করে ডাক্তাররা।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন বলেন- পুলিশ বিএনপি নিধনে ব্যস্ত আর সন্ত্রাসীরা মুরাদনগরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন- আওয়ামী লীগের আমলে নাজমুল এবং তার ক্যাডার বাহিনী আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন করত। এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুরাদনগর সদরের মত জায়গায় এমন পৈশাচিক কর্মকাণ্ডই প্রমান করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা ভয়ানক অবনতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন- যুবলীগ নেতা নাজমুলকে আমি দুইবার গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছি। জানি না এরা কোন মন্ত্রে একদিন পরেই জামিনে বেরিয়ে আসে। গতকালের ঘটনায় আহতদের দেখিয়ে নিয়ে গেছে। আহতরা চিকিৎসাধীন। এখনো কেউ মামলা করেনি।
উল্লেখ্য যে, সন্ত্রাসী নাজমুল এর পূর্বেও মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে ৯ মে শুক্রবার মধ্যরাতে মাতাল সেজে হামলা করে। সে কায়কোবাদের বাড়িতে মোটরসাইকেলযোগে যায় এবং বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাগিনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...