প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2025, 10:01 AM
সেননগরের ভাঙা সেতুতে দুর্ঘটনার ঝুঁকি
মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় অবস্থিত একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আজ শনিবার সকালে এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় এক যুবক গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই এই ভাঙা সেতুর কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সেতুটির মাঝখান ভেঙে পড়ায় অটোরিকশা, সিএনজি, ভ্যানসহ হালকা যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ভাঙা অংশটি অতিক্রম করতে গিয়ে যানবাহন উল্টে যাওয়া বা যাত্রী পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা নিয়মিত ঘটছে। শিশু ও বৃদ্ধদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। সেননগর গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার পোস্ট করা হয়েছে, স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। এতে জনমনে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এক অভিভাবক জানান, “আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যাতায়াত করে এই ভাঙা সেতু দিয়ে। আমরা আতঙ্কের মধ্যে থাকি, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।” সেতুটি সেননগর এলাকার কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙা সেতুর কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে এবং কৃষক ও শ্রমজীবী মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয়রা মনে করছেন, সেতুটি এভাবে অযত্নে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে সেতুটি অবিলম্বে সংস্কার করা জরুরি। তাদের দাবি, “এই সেতুটি ভেঙে ফেলা অথবা দ্রুত সংস্কার ছাড়া বিকল্প কোনো সমাধান নেই।” এলাকাবাসী মেঘনা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং প্রত্যাশা করেছেন, প্রশাসনের দ্রুত উদ্যোগে সেননগরবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...