...
শিরোনাম
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜ সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ ⁜ পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দি পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা, একটি টয়াটা প্রাইভেট গাড়িসহ তিন আসামিকে গ্রেপ্তার ⁜ গ্রিজমানের অভাব পূরণ করতে পিএসজি তারকাকে দলে ভেড়াল অ্যাতলেতিকো ⁜ হোমনায় ড্রেজার থেকে পড়ে যুবক নিহত ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনের কারাদণ্ড ⁜ কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে জুলাই মেমোরিয়াল আন্তঃমেডিক্যাল কলেজ ফুটবল টুর্নামেন্ট ⁜ বিভ্রান্তি মূলক প্রচারে হয়রানির স্বীকার উপজেলা প্রকৌশলী ⁜ তিতাসের শোলাকান্দি গোমতীর তীরে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর ⁜ যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের বড় দায়িত্ব -পিআইবি মহাপরিচালক ⁜ কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত ⁜ দারুল আমান দরবারের পীরের স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত ⁜ চৌদ্দগ্রামের মুুন্সিরহাটে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালকদের মতবিনিময় সভা ⁜ চৌদ্দগ্রামে ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে মালিকানা জায়গা উদ্ধার করতে গিয়ে আহত ৩ ⁜ বুড়িচং সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2025, 10:03 AM

...
হিন্দু–মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন News Image
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায়— আমরা মাইনরিটি। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র–ভূমিকন্যা। 
তিনি বলেন, আপনি কেন নিজেকে দুর্বল মনে করবেন? পৃথিবীতে যদি কেউ নিজেকে দুর্বল ভাবে, তবে তাকে কেউ শক্তিশালী করতে পারে না। যেমন ডাক্তার কাছে রোগী যদি নিজেকে অসুস্থই মনে করে, তবে পৃথিবীর কোনো ওষুধে সে সুস্থ হবে না। তাই মনে রাখতে হবে, আমরা কেউ ছোট নই, খাটো নই— সবাই সমান মর্যাদার নাগরিক।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  
কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজা মণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃঞ্ষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথি হাজী ইয়াছিন অরো বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই মাইনরিটি নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ–দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, “এক সময় কিছু অপকর্ম হয়েছিল, তবে ভবিষ্যতে আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্ম করে তারা কেবল সুযোগ সন্ধানী। আমাদের ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।”
আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, “আমরা আমাদের সন্তানদের কষ্ট করে লালন–পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্টই বিফলে যাবে। তাই হিন্দু–মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।”
ইয়াছিন বলেন, “এই এলাকা, এই দেশ, এমনকি এই পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং বিএনপির সভাপতি মিাঃ জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক নারায়ন সরকারসহ অন্যরা।

ছবিঃ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ

অশোক বড়ুয়াকুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম—উভয় রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ...

কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আয়েশা আক্তারপরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের...

বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না

মাহফুজ নান্টু কুমিল্লা।।কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শি...

রূপসী বাংলা পত্রিকায়  খবর প্রকাশের পর দ্রুত রাস্তা  চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের...

​মোঃ আবদুল আলীম খান ​সামান্য বৃষ্টিতেই জলজট আর কাদামাটিতে একাকার হয়ে যেত কুমিল্লার ব্রাহ্মণপাড়া...

সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালা...

পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত
পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ...

শ্যামল বড়ুয়াসুস্থ অসুস্থ মানুষের ঔষধের পাশাপাশি খাদ্যের ভূমিকা অপরিসীম, সেই নিরিখে নার্সিং শিক্ষার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
➤ সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
➤ পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত
➤ দাউদকান্দি পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা, একটি টয়াটা প্রাইভেট গাড়িসহ তিন আসামিকে গ্রেপ্তার
➤ গ্রিজমানের অভাব পূরণ করতে পিএসজি তারকাকে দলে ভেড়াল অ্যাতলেতিকো
➤ হোমনায় ড্রেজার থেকে পড়ে যুবক নিহত
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনের কারাদণ্ড
➤ কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে জুলাই মেমোরিয়াল আন্তঃমেডিক্যাল কলেজ ফুটবল টুর্নামেন্ট
➤ বিভ্রান্তি মূলক প্রচারে হয়রানির স্বীকার উপজেলা প্রকৌশলী
➤ তিতাসের শোলাকান্দি গোমতীর তীরে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর
➤ যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের বড় দায়িত্ব -পিআইবি মহাপরিচালক
➤ কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
➤ দারুল আমান দরবারের পীরের স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত
➤ চৌদ্দগ্রামের মুুন্সিরহাটে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালকদের মতবিনিময় সভা
➤ চৌদ্দগ্রামে ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে মালিকানা জায়গা উদ্ধার করতে গিয়ে আহত ৩
➤ বুড়িচং সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir