প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2025, 10:22 AM
তিতাসে বজ্রপাত থেকে বসতঘরে অগ্নিকা- অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা তিতাসে বজ্রপাত থেকে বসতঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার বিকাল
৪টায় প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে উপজেলার জিয়ারকান্দি প্রধান বাড়ির সিরাজুল
ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টায় উপজেলার আকাশ কালো মেঘে
ছেড়ে যায় এবং বৃষ্টিহীন অবস্থায় বজ্রপাত ঘটতে থাকে। বিকাল ৪টার আগে
মোষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাখানিক এ বৃষ্টিপাত স্থায়ী হয়। এর মধ্যে
জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের প্রধান বাড়ির সিরাজুল
ইসলামের বসতঘরে বজ্রপাতের কুন্ডলী পড়ে। মুহুর্তের মধ্যে টিনশেড চালের মধ্যে
আগুন ধরে যায়। তবে আশেপাশের বসতঘরগুলো বিল্ডিং হওয়ায় আগুন অন্যত্র ছড়াতে
পারেনি।
মো. সিরাজুল ইসলাম জানান, বজ্রপাতের আগুনের কারণে ঘরের চারটি এসিসহ
আসবাবপত্র পুড়ে যায়। বিশেষ করে কিছু নগদ অর্থ ও স্বর্ণাংলকারও পুড়ে
গেছে। সবমিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে
তিনি জানান। এদিকে, হোমনা থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম
আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...