প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2025, 10:52 AM
সদর দক্ষিণে পূজামণ্ডপ পরিদর্শনকালে হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, এদেশে হিন্দু মুসলমানদের সম্পর্ক অনেক বছরের পুরোনো। হিন্দু মুসলমানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকলে দেশের মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাবে। এই সম্পর্ককে আরো গভীরতম করার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরের মাঝে আনন্দ ভাগাভাগি করি। এক সময় হিন্দুদের সংখ্যালঘু আখ্যা দিয়ে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল। সংখ্যালঘু শব্দটি আর ব্যবহার করতে চাই না। কেউ হিন্দু না হয় মুসলমান। সংখ্যালঘু বলে কোন ধর্ম নেই। এই শব্দটি ব্যবহার করে একটি সম্প্রদায়কে ছোট করে দেখা হতো। আমরা সকলে বাংলাদেশি। এই দেশেই আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের সকলের। ধর্ম যার যার দেশটা সবার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার
(১ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর শিব কালীবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন
এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করি না। রাজনীতি করি দেশ ও মানুষের কল্যাণের জন্য। কুমিল্লা-৬ আসনে আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন
হিন্দুদের অধিকার আদায়ে সংসদে কথা বলবো। পাশাপাশি আমি কথা দিচ্ছি যেকোন পরিস্থিতিতে কুমিল্লাকে আমি সন্ত্রাসমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন চক্রবর্তী, সহ-সভাপতি যুবরাজ ভৌমিকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...