...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 2 Oct 2025, 10:57 AM

...
দেবিদ্বারে অস্ত্র ও মালামালসহ আন্তঃজেলার ১৪ ডাকাত গ্রেফতার News Image

মো আক্তার হোসেন

লংমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের

ভিত্তিতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি মডেল মসজিদ

সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ

সুপার (এসপি) নজির আহমেদ খান এক প্রেসবিফিং-এ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কৃতরা হলেন- মুরাদনগর উপজেলার উড়িরচর খা-বাড়ির মৃত: আবুল হাসেমের পুত্র মোঃ মনির

হোসেন (৪০), তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। দেবিদ্বার উপজেলার বরকামতা

ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের মৃত: সোনামিয়ার পুত্র শাহ আলম দুলাল(৪৮), সে ডাকাত দলের নেতা, তার

বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি ডাকাতি মামলা রয়েছে। ব্রাহ্মনপাড়া উপজেলার সিদলাই গ্রামের ফরিদ

মিয়ার পুত্র মোঃ মামুন মিয়া(২৪), একই উপজেলার মোখলেসুর রহমানের পুত্র মাহবুব আলম(৩৮), কুমিল্লা

সদর দক্ষিন উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের ইলিয়াছের পুত্র আলমগীর হোসেন(৩০),

বুড়িচং উপজেলার জুরাইন মাইকপাড়া গ্রামের মৃত: নসু মিয়ার পুত্র মোঃ আল আমিন(৩২), তার

বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা রয়েছে। বরুরা উপজেলার মহেশপুর কাজী বাড়ির মৃত: আব্দুর রবের পুত্র মোঃ

কামাল হোসেন(৩২), একই উপজেলার খোশবাশ ইউনিয়নের বাশতলী নোয়াবাড়ি গ্রামের আব্দুল করিমের

পুত্র মোঃ খোকন(৪০), তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। একই উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের

মুবিনের পুত্র আল আমিন(২৫)। চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের তাজুল ইসলামের

পুত্র শরীফ মোশারফ শরীফ(৩২)। একই উপজেলার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র

মোঃ সুমন(৩৩), তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। একই উপজেলার চিলোড়া উত্তরপাড়া গ্রামের আব্দুল

খালেকের পুত্র মো. সোহেল(২৬), তার বিরুদ্ধে ১৫টি ডাকাতি মামলা রয়েছে। বাঙ্গরা বাজার থানার

আকবপুর ইউনিয়নের হিরাকাশি গ্রামের কালা মিয়ার পুত্র মোঃ আব্দুল আউয়াল(৫০), তার বিরুদ্ধে ১টি

মামলা রয়েছে এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার সন্তোপুর গ্রামের নির্মল বিশ^াসের পুত্র নিহার

বিশ্বাস(৪৮)।

পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা

সংঘটিত হয়। এরপর জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোয়েন্দা তথ্যের

ভিত্তিতে জানতে পারেন বাঙ্গরা থানা এলাকায় ডাকাত দল সঙ্গবদ্ধভাবে ডাকাতির প্রস্ততি নিচ্ছে। বাঙ্গরা

বাজার থানার পুলিশ টহল জোরদার করায় ওই এলাকায় ডাকাতি করতে ব্যর্থ হন তারা। এই নিরাপত্তা জোরদার

কার্যক্রমের অংশ হিসেবে গোপন গোয়েন্দা সূত্র এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর সহযোগীতায়।

জেলা পুলিশ সন্ধীগ্ধ স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করে রাখেন। এরপর ৩০ সেপ্টেম্বর ভোর রাতে দেবিদ্বার থানা

এলাকায় ডাকাতির সিদ্ধান্ত নিলে পুলিশ জানতে পেরে উপজেলার ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন

করে। পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল দরজা খুলে ও জানলার গ্লাস ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ

সময় ধাওয়া করে পুলিশ ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করেন। তাদের কাছ থাকা ৪ জোড়া স্বর্ণের

কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ ২০ হাজার টাকা এবং একটি হাইএস

মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭) গাড়িও জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে

ডাকাতের কাজে ব্যবহৃত দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। গত ২৮ সেপ্টেম্বর লালমাই এলাকায় ৩ টি বরুড়ায় ১ টি ও

নবীনগর উপজেলায় ১টি ডাকাতি করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির পপ্রস্তুতির মামলা দায়ের

শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir