প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2025, 12:17 PM
চান্দিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে মো. রাফি নামের আড়াই বছরের এক শিশুর
মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) উপজেলার কেরণখাল ইউনিয়নের নুরিতলা সওদাগর
বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. রাফি নুরিতলা গ্রামের শাহিদা
আক্তারের ছেলে। মায়ের সাথে সে নানার বাড়িতেই বেড়ে উঠছিলো। একই জেলার
চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাবুল মিয়ার সাথে শাহিদা আক্তারের বিবাহ হয়।
পারিবারিক কলহের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতো শাহিদা।
স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার সকালে খেলতে গিয়ে সকলের অগোচরে হঠাৎ করে
পুকুরের পানিতে পরে যায় রাফি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে
তাকে পুকুরে ভাসতে দেখে। পুকুর থকে তাকে মৃত অবস্থায় উঠানো হয়। নিহতের
মামা আবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...