প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2026, 9:46 AM
৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
আট বছর ভারতে পালিয়ে থাকার পর বাংলাদেশে প্রবেশ করেই পুলিশের হাতে আটক হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন বলে জানিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাঁকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
আটক মো. শরীফ নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণিসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসাীয় শরীফের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামিদের গ্রেপ্তারে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...