প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2025, 12:56 PM
তিতাসে নদী-খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের নদী, খাল ও বিল থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। পানি প্রবাহে বাঁধা, ফসলী জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে দেশীয় প্রজাতির অনেক মাছ হাট-বাজারে দেখা মেলছে না।
জানা যায়, স্থানীয় কৃষকরা জমিতে ফলন বাড়াতে অধিক মাত্রায় রাসায়নিক সার
ও কীটনাশক ব্যবহার করছেন। বর্ষার সময় এ বিষাক্ত পদার্থগুলো বৃষ্টির পানির সাথে
নদী-নালা, খাল ও পুকুরে মিশে যাচ্ছে। এতে পানির প্রাণবৈচিত্র মারাত্মকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং প্রজনন ও
জীবনচক্র ব্যাহত হচ্ছে, যার ফলে স্থানীয়ভাবে পরিচিত নানা দেশী মাছ যেমন,
পুঁটি, কৈ, শিং, মাগুর, পাবদা, টাকি, চিংড়ি, বাইম, বেদা, গজার, বেলে
মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির পথে।
জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মাছে
ভাতে বাঙালি বলা সেই প্রবাদ হারিয়ে যেতে বসেছে। এখন বাজারে গেলে দেশী
মাছের কোন অস্তিত্ব পাওয়া যায় না, বরং প্রজেক্টের (চাষকৃত) মাছে বাজার
সয়লাব হয়ে গেছে। এইসব মাছে কোন স্বাদ ও গন্ধ নেই। উপজেলার বন্ধ হয়ে
যাওয়া খালগুলো উদ্ধার করে যদি পানি প্রভাব বাড়ানো যায় তাহলে কিছুটা হলেও
এলাকার মানুষ দেশী মাছের স্বাদ পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...
নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে...
ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২২...
তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনআওয়ামী লীগের...