প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:59 AM
চান্দিনায় মাদক বিক্রেতাকে দুই বছরের কারাদন্ড, গরু বাজার থেকে পকেটমার আটক
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবন করে মাকে মারধরের ঘটনায় মেহেদী হাসান (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রেতা মেহেদী হাসান রসুলপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় চান্দিনা থানা পুলিশ।
এর আগে মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন মেহেদী হাসান এর মা হালিমা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, মঙ্গলবার চান্দিনা পৌরসভার ছায়কোট গরু বাজার থেকে শামীম (২৫) নামে এক পকেটমারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সে নোয়াখালী জেলার কমলনগর উপজেলার বেলুয়া আলাদা বাড়ির আব্দুল খালেক এর ছেলে। চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...