...
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন? ⁜ পুত্রসন্তানের মা হলেন করিশমা ⁜ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া ⁜ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি ⁜ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই ⁜ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ⁜ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ⁜ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা ⁜ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Mar 2026, 12:11 AM

...
কোটি টাকার সড়কেও গর্তের রাজত্ব News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনা উপজেলার অধিকাংশ আঞ্চলিক সড়ক এখন ভাঙাচোরা ও গর্তে ভরা। দীর্ঘদিন সংস্কারের অভাব, নিম্নমানের কাজ ও চলমান প্রকল্পে ধীরগতির কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কোথাও কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়ক ছয় মাসেই নষ্ট হয়ে গেছে, আবার কোথাও ২০ কোটি টাকার প্রকল্পে এক বছরেও কাজ শেষের কোনো লক্ষণ নেই। গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচলও বন্ধ রয়েছে।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ২০২ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় যোগাযোগের প্রধান সড়কগুলোর মধ্যে রয়েছে চান্দিনা-বরকইট, চান্দিনা-শ্রীমন্তপুর, চান্দিনা-রামমোহন, চান্দিনা-বদরপুর হয়ে দোল্লাই নবাবপুর, মাধাইয়া-রহিমানগর, রানীচরা-পানিপাড়া, কুটুম্বপুর-কালিয়াচর এবং ইলিয়টগঞ্জ-বড়ইয়াকৃষ্ণপুর হয়ে মহিচাইল সড়ক। উপজেলা সদরের সঙ্গে ইউনিয়ন পর্যায়ের যোগাযোগে এসব সড়কই মানুষের প্রধান ভরসা।

কাঠেরপুল-পালকি সিনেমা পর্যন্ত: ছয় মাসেই নষ্ট কোটি টাকার সড়ক

উপজেলা সদরের কাঠেরপুল থেকে বাজার হয়ে পালকি সিনেমা হল পর্যন্ত প্রায় ১.৯ কিলোমিটার সড়কটি একসময় পুরাতন গ্র্যান্ড ট্রাংক রোডের অংশ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আর্শাদ অ্যান্ড সন্স। কাজ শেষ হয় ২০২৪ সালের জানুয়ারিতে। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। ফলে উপজেলা সদরের প্রাণকেন্দ্রের এই সড়ক দিয়ে চলাচল এখন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মো. জাকির মুন্সী বলেন, “কোটি টাকা খরচ করে যে রাস্তা বানানো হলো, ছয় মাসেই যদি গর্ত হয়ে যায় তাহলে কাজের মান কেমন ছিল তা সহজেই বোঝা যায়। আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছি।”

চান্দিনা-শ্রীমন্তপু: তিন বছর ধরে গর্তে ভরা সড়ক

চান্দিনা-শ্রীমন্তপুর সড়কের অবস্থা আরও ভয়াবহ, এর বেহাল চিত্র গত কয়েক বছরের। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের কার্পেটিং উঠে গেছে অন্তত তিন বছর আগে। কোথাও দুই ফুট আবার কোথাও তিন ফুট গভীর গর্তে প্রায়ই যানবাহন আটকে থাকে। সাত মাস আগে পৌরসভা থেকে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সড়কটি সাময়িকভাবে সমান করা হলেও এখনো কোনো স্থায়ী সংস্কার হয়নি।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “বর্ষা মৌসুম এলেই বৃষ্টির পানি জমে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ওই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।  দ্রুত সংস্কার না হলে আবারও যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

চান্দিনা-বদরপুর হয়ে দোল্লাই নবাবপুর সড়ক: ২০ কোটি টাকার কাজ, ১১ মাসে অগ্রগতি মাত্র ১২ শতাংশ

চান্দিনা-বদরপুর হয়ে দোল্লাই নবাবপুর সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সহজ পথ। দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার কারণে সড়কটিতে প্রায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ২০ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৯.২৫ কিলোমিটার সড়ক সংস্কারের প্রকল্প গ্রহণ করে। ২০২৫ সালের ১৭ মার্চ থেকে কাজ শুরু করে মেসার্স হাসান বি-বাড়িয়া ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ১১ মাস পার হলেও কাজের অগ্রগতি মাত্র ১২ শতাংশ। ফলে সড়কটি এখনও প্রায় অচল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের গতি যেমন ধীর, তেমনি কাজের মান নিয়েও রয়েছে ব্যাপক অসন্তোষ।

মাধাইয়া-রহিমানগর: গুরুত্বপূর্ণ সংযোগ সড়কেও একই অবস্থা

মাধাইয়া-রহিমানগর সড়কটি কুমিল্লা ও চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। রহিমানগর থেকে ঢাকাগামী বাস সার্ভিসও চলাচল করে এ পথে। দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকায় এই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সম্প্রতি প্রায় ১৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ৯.৬ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হলেও শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠে। মেসার্স হাসান বি-বাড়িয়া ঠিকাদারী প্রতিষ্ঠান ১৮ মাসের সময়সীমা নিয়ে গত ১৯ নভেম্বর ২০২৫ কাজ শুরু করলেও এ পর্যন্ত চার মাসে কাজ হয়েছে মাত্র পাঁচ শতাংশ।

রানীচরা-পানিপাড়া: সড়ক সংস্কারে তিন প্যাকেজে কাজ

রানীচরা থেকে পানিপাড়া পর্যন্ত ৬.৭৭ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। পরে এলজিইডি তিনটি প্যাকেজে সংস্কার কাজ শুরু করে। তিনটি প্যাকেজে প্রায় ৪ কোটি টাকার বেশি ব্যয়ে কাজ বাস্তবায়ন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় প্রথম প্যাকেজে ২.৮২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ ১ কোটি ৬৪ লাখ টাকায় চুক্তি পেয়েছে মেসার্স এ.আর এন্টার প্রাইজ, দ্বিতীয় প্যাকেজে ২.২ কিলোমিটার কাজ ১ কোট ৪৮ লাখ টাকায় পেয়েছে মেসার্স মুন্সী এন্টারপ্রাইজ এবং তৃতীয় প্যাকেজে ১.৭৫ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ ১ কোট ২৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়। এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সড়কের ২.৬ কিলোমিটার অংশে কার্পেটিং শেষ হয়েছে এবং ভোমরকান্দি বাজার এলাকায় আরসিসি ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। 

কুটুম্বপুর-কালিয়াচর: কার্পেটিং শেষ না হতেই সড়কে ফাটল

কুটুম্বপুর থেকে কালিয়াচর পর্যন্ত প্রায় সোয়া ৬ কিলোমিটার সড়কের সংস্কার কাজে শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নয় মাস আগে কাজ শুরু হয়। বর্তমানে ৭৫ শতাংশ কাজ শেষ হলেও কার্পেটিং শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। স্থানীয়দের অভিযোগের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতারাতি জোড়াতালি দিয়ে তা ঢাকার চেষ্টা করে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ভারী যানবাহন চলাচলকে দায়ী করেছেন। পরে এলজিইডি কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পান বলেও জানা গেছে।

মাছের প্রজেক্টই সড়কের শত্রু: ইলিয়টগঞ্জ-মহিচাইল সড়ক সংস্কারের পথে

মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে মহিচাইল সড়কের উপজেলার বড়ইয়াকৃষ্ণপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে মাছের প্রজেক্ট গড়ে তুলতে সড়ককে বাঁধ হিসেবে ব্যবহার করায় অনেক অংশ ভেঙে পাশের জলাশয়ে ধসে গেছে। ফলে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দৈনন্দিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা ও শিক্ষার্থীরা সড়ক ক্ষতির মূল কারণ হিসেবে মাছের প্রজেক্টকে দায়ী করে অভিযোগে বলেন, এই সড়ককে বাঁধ হিসেবে ব্যবহার করা হয়েছে মাছের প্রজেক্টের জন্য। এর ফলে সড়কের বেশিরভাগ অংশ ভেঙে জলাশয়ে চলে গেছে। “আমাদের স্কুলে যাওয়ার জন্যও পথ নেই, বাজারে পণ্য নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।”

এ অবস্থায় ইলিয়টগঞ্জ থেকে রাণীপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্পের কাজ দুটি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজে ১ কোটি ২৫ লাখ টাকায় কাজের চুক্তি পেয়েছে মেসার্স আমিরুজ্জামান ভূঁইয়া এবং দ্বিতীয় প্যাকেজে ১ কোটি ২৪ লাখ টাকায় কাজের দায়িত্ব পেয়েছে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটির শুহিলপুর জোগিমার্কেট এলাকায় ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছে এবং তা দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি সড়ক ভাঙন রোধ ও পথচারী-যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুকুর ও ডুবা মৎস্যঘের সংলগ্ন অংশে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। চলমান এসব অবকাঠামোগত কাজ শেষ হলে খুব শিগগিরই সড়কটির মূল সংস্কার কার্যক্রম শুরু করা হবে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকাবাসী। 

এদিকে বড়ইয়াকৃষ্ণপুর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ১.৬ কিলোমিটার কাঁচা সড়কটিও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙনের কারণে এটি প্রায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে এই কাঁচা সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে বর্ষা মৌসুম শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৪০ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে কাজ শুরু করে। গত সাত মাসে এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুন মাসের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিটি সড়কে চলাচলরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রাস্তার অবস্থা এত খারাপ যে অনেক সময় অটোরিকশাও চলতে চায় না। দ্রুত সংস্কার না হলে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।

এবিষয়ে চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ রাকিবুল ইসলাম বলেন, “বর্তমানে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে। কিছু প্রকল্পে কাজের গতি কম থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে দ্রুত কাজ শেষ করার জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম বা ধীর গতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...

পুত্রসন্তানের মা হলেন করিশমা
পুত্রসন্তানের মা হলেন করিশমা

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...

কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...

চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
➤ পুত্রসন্তানের মা হলেন করিশমা
➤ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
➤ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
➤ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
➤ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
➤ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪
➤ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir