প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Mar 2026, 12:10 AM
কুমিল্লায় প্রজেক্টরের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লা নগরীর ইকরা আইডিয়াল একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন। এ সময় বক্তারা বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা আরও সহজলভ্য হবে। উপস্থিতরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে দেশের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...