প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Oct 2025, 7:39 PM
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
এফএনএস বিদেশ
তুরস্ক জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে গাজাগামী ত্রাণবহরকারী একটি ফ্লোটিলাকে ইসরাইল আটক করার পর তুরস্ক জানিয়েছে, তাদের ৩৬ জন নাগরিকের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার কথা রয়েছে। ইস্তান্বুল থেকে এএফপি এ খবর জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনকু কেচেলি এক্স- এক পোস্টে বলেছেন, চূড়ান্ত সংখ্যা এখনোও চূড়ান্ত করা হয়নি। ‘আমরা আশা করছি আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী কর্তৃক আটক গ্লোবাল ‘সুমুদ ফ্লোটিলা’ জাহাজে থাকা আমাদের ৩৬ জন নাগরিক গতকাল শনিবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসবে’। মুখপাত্র বলেছেন, অবশিষ্ট নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব তুরস্কে ফিরিয়ে আনার জন্য’ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। তিনি আরো বলেছেন, তৃতীয় দেশের নাগরিকদেরও ফ্লাইটে থাকার পরিকল্পনা করা হয়েছে। তুরস্ক ইসরাইলি বাধাদানকে ‘সন্ত্রাসবাদের কাজ’ বলে অভিহিত করেছে এবং গত বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইলি বাহিনী নৌবহরে থাকা তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের পর তারা তদন্ত শুরু করেছে। জুন এবং জুলাই মাসে গাজা উপত্যকায় পৌঁছানোর অনুরূপ নৌবহরের প্রচেষ্টা ইসরাইল বাধা দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...