...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:13 AM

...
বুড়িচংয়ে ঈদুল আযহাকে কেন্দ্র করে কামার সম্প্রদায় ব্যস্ত সময় পার করছে News Image

কাজী খোরশেদ আলম

লোহা দিয়ে মাংস কাটার যন্ত্রপাতি দা, বটি এবং কৃষি কাজে ব্যবহৃত কাচি, কোদাল তৈরী করা কামার সম্প্রদায়ের একমাত্র পেশা। তারা বংশগত ভাবে পূর্বপুরুষ হতেই এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছে। যদিও যুগের সাথে তাল মিলিয়ে বাপ দাদার পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় নাম লেখাচ্ছে। হাতুরি দিয়ে জ্বলন্ত লোহা পিটিয়ে এখন আর আগের মতো আয় রোজগার হয় না। দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে এবং সেই সাথে কৃষকের সংখ্যাও কমছে। তারপরেও কিছু মানুষ বাপ দাদার পেশাকে আগলিয়ে ধরে রাখতে চায়। সারা বছর কামার সম্প্রদায়ের তেমন কোন ব্যস্ততা থাকে না। ধান কাটার মৌসুমে কিছুটা ব্যস্ত থাকলেও এখন আর সেই রকম ব্যস্ততা থাকতে হয় না। তাই কামার শিল্প ক্রমান্বয়ে কমে আসছে। যারা সুয়োগ পাচ্ছে অন্য পেশায় চলে যাচ্ছে কিংবা প্রবাসে চলে যাচ্ছে। তবে কামার সম্প্রদায় সারা বছর অপেক্ষায় থাকে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহার জন্য; এ সময় কম বেশ সামর্থ্যবান সকল মুসলিম চেষ্টা করে আল্লাহর নামে পশু কোরবানী করতে। তখনই দা, ছুরি, বটিসহ মাংস কাটার যন্ত্রের প্রয়োজন হয়। তখন কামার দোকানগুলোতে ভীড় জমতে দেখা যায়। প্রত্যেকেই নিজ নিজ যন্ত্রপাতিগুলো ধার দিয়ে ব্যবহারের উপযোগী করতে কামার দোকানে ছুটে যায় আবার কেউ নতুন নতুন মাংস কাটার যন্ত্রপাতি ক্রয় করার জন্য অর্ডার করে। ফলে কামার সম্প্রদায় তখন সারা বছরের তুলনায় অধিক ব্যস্ত সময় পার করে। এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের আয় রোজগার করার চিন্তায় দিন রাত কঠোর পরিশ্রম করে।

ঈদ-উল-আযহাকে সামনে রেখে টুং ট্যাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বুড়িচং  উপজেলার কামার সম্প্রদায়। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা।  হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। তাই সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোন উচ্ছাস, নেই প্রাণ ভরা হাসি। তারপরও কোরবানির ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুক বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায় । হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামার পল্লীতে। ঈদের দিন পর্যন্ত চলবে তাদের এ ব্যস্ততা। কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো তেমন লাভ হয়না।  কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা ধরে রাখতে একাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবছরের ন্যায় এবারও দিনরাত পরিশ্রম করছেন কোরবানির ঈদে জিনিসপত্রের কেনা-বেচা বেশী হওয়ার আশঙ্কায়। তাদের এই কেনাবেচার আয় থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক যোগায়। অথচ বছরের বেশিরভাগ সময়ই তারা এক প্রকার বেকার সময়ই কাটান।

সরেজমিন বুড়িচং উপজেলার ভরাসার বাজার, বুড়িচং সদর বাজার,শংকুচাইল বাজার, রাজাপুর কামার পাড়া, ছয়গ্রাম, ফকির বাজার, কংশনগর বাজার, নিমসারা বাজারে কামার দোকানগুলোতে দা, বটিসহ মাংস কাটার যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে। মালিক ও কারিগর নতুন নতুন দা, বটি, ছুরি,চাপাতি বানানোর জন্য হাতুরি দিয়ে লোহায় আঘাত করে যাচ্ছে  এবং পুরোনো জিনিস শান দিচ্ছে।

অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরই কোরবানীর ঈদে দা, বটি, ছুরি, চাপাতিসহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় এ মৌসুম ঘিরে ভালো আয়-উপার্জন করে থাকেন তারা।

উপজেলায় ময়নামতি বাজারের প্রদীপ কর্মকার ও সুনীল কর্মকার জানান, লোহা ও কয়লা দাম বেড়ে গেছে, বাড়েনি পারিশ্রমিক। তবুও বাপ দাদার সুনাম রক্ষা করার জন্যই এ ব্যবসা ধরে রেখেছি। গত ঈদে কয়েক হাজার টাকা উপার্জন হলেও কারিগরদের বেতন দিয়ে খুব একটা থাকেনি। ভেবেছিলাম কোরবানির ঈদকে কেন্দ্র করে বেশি অর্ডার আসবে। কিন্তু পরিস্থিতি এখন একেবারেই ভিন্ন। তারপরেও আশায় বুক বেধেঁ আছে হয়তো বিক্রি কিছুটা বাড়বে।

ক্রেতা রুহেল খান জানান, কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে ও  মাংস কাটতে প্রয়োজন দা,চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গতবছরের চেয়ে এবারে দাম খানিকটা বেশি। বর্তমানে প্রতিটি দা তৈরিতে মজুরি নেওয়া হচ্ছে ২৫০-৫৫০ টাকা পর্যন্ত। চাকু তৈরিতে নেওয়া হচ্ছে ১২০ টাকা। বড় ছুড়ি তৈরিতে নেওয়া হচ্ছে ৫০০-৭০০ টাকা। বটি তৈরিতে নেওয়া হচ্ছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir