প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2025, 11:37 AM
কুমিল্লার সদর দক্ষিণের শামবকশিতে গুলিবিব্ধ দিদার মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় গুলিবিদ্ধ হয়ে আহত মুদি দোকানদার মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। দিদার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের বল্লভপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে এলাকায় নিজের দোকানের পাশে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা ফজল মিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে দিদারের পিঠে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দিদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শংকটাপন্ন অবস্থায় গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
দিদারের ভাই ইকরাম হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী মাদক ব্যবসায়ী আবদুল হান্নান ভাড়াটে কিলার ফজল মিয়াকে দিয়ে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।’ ফজল এর আগেও এলাকায় কয়েকটি খুন করেছে। তাকে যারা ভাড়া করে এ ঘটনা ঘটিয়েছে সকল সন্ত্রাসীর গ্রেপ্তার ও বিচার বিচার চাই। রাতে আমরা থানায় মামলা করবো।’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিল। তবে তখন পরিবারের কাউকে পাওয়া যায়নি। সে (দিদার) আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো। তাই ধারনা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকা থেকে কুমিল্লার পথে আছে। পরিবারের লোকজন গ্রামে ফিরে মরদেহ দাফনের পর মামলা দেয়ার কথা জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...