প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2025, 12:17 AM
তিতাসে স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের দুই নেতা আটক
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার পৃথক স্থানে অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। তিতাস থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে আওয়ামীলীগ নেতা রাশেদ ফরাজীকে গাজীপুরের নিজ বাসা থেকে আটক করা হয়েছে। সে বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর গামের ছাদির ফরাজীর ছেলে। এছাড়া বাতাকান্দি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. দেলোয়ার হোসেনকে আটক করা হয়। সে কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক এবং কেশবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ্ধসঢ়; জানান, তারা দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী। আটক দুইজনকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...