...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:17 AM

...
ইউএনও’র সহযোগিতায় বৃদ্ধা খুঁজে পেল তার পরিবার News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগরে ইউএনও’র সহযোগিতায় হারিয়ে যাওয়া এক বৃদ্ধা

খুঁজে পেয়েছে তার পরিবারকে। পরিবার থেকে হারিয়ে যাওয়া ওই বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীকতলা

গ্রামের মৃত আয়াত আলীর স্ত্রী। রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান হারিয়ে যাওয়া ওই বৃদ্ধার সন্তানদের কাছে তাকে বুঝিয়ে দেন। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান জানান, শনিবার রাতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ষাটোর্ধ্ব ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এসময় ফেরদৌস আহমেদ নামের স্থানীয় এক ব্যবসায়ী ওই মহিলার পরিচয় সনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাত ১০টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে মুরাদনগর থানায় হাজির হলে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও আবদুর রহমান তাৎক্ষণিক মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে

কথা বলে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান এবং তার নিরাপত্তার জন্য একজন মহিলা গ্রাম পুলিশ নিয়োগ করে। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধার সাথে কথা বলে পরিচয় সনাক্ত করেন। পরিচয় সনাক্তের পর, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাসান খাঁন ও সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় পার্শ্ববর্তী দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সাথে যোগাযোগ করা হয়। পরে ওই মহিলার দেয়া তথ্য অনুযায়ী ইলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সাথে

যোগাযোগ করা হয়। খবর পেয়ে রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ওই মহিলার আইডি কার্ড ও তার সন্তানদের পরিচয় সনাক্ত করা হয়। পরে পরিবার থেকে হারিয়ে যাওয়া ওই মহিলাকে তার সন্তানদের কাছে বুঝিয়ে দেন ইউএনও মোঃ আব্দুর রহমান। ইউএনও মোঃ আবদুর রহমান আরো জানান, বিগত কিছুদিন আগে হারিয়ে যাওয়া মমতাজ বেগমের একমাত্র মেয়ে মৃত্যুবরণ করেন। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধা মমতাজ বেগম। তবে দাউদকান্দি উপজেলা নিজ বাড়ি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় কিভাবে এসেছে তা এখনো জানা সম্ভব হয়নি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir