...
শিরোনাম
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায় ⁜ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ⁜ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ⁜ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি ⁜ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর ⁜ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান ⁜ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:07 AM

...
হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন হয়নি ১৬ দিনেও, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ News Image

মো. আবুল বাসার সরকার

কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ১৬ দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। প্রবাসী জহিরুল ইসলামের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছরের ছেলে মো. হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মো. জোবায়েরকে গলা কেটে হত্যা করে। তিনটি আলাদা কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার উত্তর মনিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে এলাকাবাসী।

বিক্ষোভকারীরা ‘খুনি কেন বাইরে, প্রশাসন জবাব চাই' এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে মুখর করে তোলেন। বক্তারা বলেন, ঘরে ঢুকে মা ও শিশুদের এভাবে হত্যা সভ্য সমাজে কল্পনা করা যায় না। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বামী প্রবাসী জহিরুল ইসলাম তার খালাতো ভাই মো. শহিদুল ইসলাম, নিহত শিশু জোবায়েরের মা লিপি আক্তার, কুস্তিগীর বাঘা শরীফ, ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ব্যবসায়ী  মো. হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, মনিপুরের ট্রিপল মার্ডার ঘটনায় এখন পর্যন্ত কোনো রহস্য উদঘাটন হয় নাই। রহস্য উদঘাটনের নিমিত্তে হোমনা থানা পুলিশ পিবিআই, ডিবি, সিআইডি, রেপিড একশন ব্যাটালিয়নসহ (ব্যাব), একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুত মামলার রহস্য উদঘাটন হবে। ঘটনাস্থল থেকে কোনো আলামত অথবা ঘাতকদের ফেলে যাওয়া কোনো আলামত উদ্ধার হয়নি। এই ঘটনায় অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কোনো আটক নেই। সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। মামলার রহস্য উদঘাটন শেষে হত্যার মোটিভসহ বিস্তারিত জানা যাবে।

১৬ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে। তারা দ্রুত রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার  লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...

নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...

কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ

জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...

গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...

​মাহফুজ নান্টু কুমিল্লা​মাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...

কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন;  ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...

কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:‎‎“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...

ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
➤ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
➤ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
➤ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি
➤ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি
➤ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর
➤ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
➤ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir