প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 11:07 AM
ব্রাহ্মণপাড়ার ষাইটশালা আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে পাস করেননি কেউ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। এ সময় এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল বিবরণী অনুযায়ী দেখা যায়, ওই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ছয়জন পরীক্ষার্থী। এর মধ্যে কেউই পাস করেননি।
এদিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গত বছর শতভাগ পাস থাকলেও এবার কেউই পাস না করায় পুরো উপজেলায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে।
জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় বারো বার অংশগ্রহণ করে সাত বার শতভাগ পাসের তকমা রয়েছে। তবে গত একবছর কলেজ শাখায় কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পাঠ নিতে পারেনি। যার ফলে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, একটি কলেজ থেকে কেউ পাস না করার মতো দুঃখজনক ব্যাপার আর কিছু নেই। এটা আমাদের এলাকাসহ পুরো উপজেলার জন্য একধরনের কলঙ্ক। আমরা চাই এ থেকে শিক্ষা নিয়ে শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আগামী দিনে কলেজটি ভালো ফলাফল বয়ে আনবে।
এ ব্যাপারে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার বলেন, আমরা বরাবরই ভালো ফলাফল করে আসছি। আমাদের কলেজ শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় গত এক বছর ধরে আমাদের কলেজ শাখায় কোনো শিক্ষক ছিল না, তাই এ বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে।
এ ব্যাপারে জানতে চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম ভূইয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...