প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Mar 2026, 10:29 AM
কুমিল্লা সমবায় মার্কেটে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
কান্দিরপাড় সমবায় মার্কেট-এর নিচতলার একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সিকিউরিটি গার্ডরা প্রথমে আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকালের দিকে রাস্তা ফাঁকা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত মার্কেটে প্রবেশ করতে সক্ষম হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, মার্কেটটি অনেক পুরনো হওয়ায় ভবনের পিছনের দিকে ধোঁয়া বের হওয়ার বা আগুন নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং সেখানে কোনো রাস্তা বা খোলা জায়গাও নেই, যার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।
এ ঘটনায় দোকানে থাকা ঈদ উপলক্ষে আনা থ্রি-পিসসহ বিভিন্ন কাপড় পুড়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ কিংবা দোকানের মালিকপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...