...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 12:01 AM

...
বুড়িচং সরকারী মৎস্য হ্যাচারী যেন ভূতুরে বাড়ী News Image

কাজী খোরশেদ আলম

বুড়িচং উপজেলার মৎস্যচাষীদের পোনা সরবরাহের জন্য ৩.৩৩ হেক্টর জমি নিয়ে সরকারী ভাবে মৎস্য হ্যাচারী স্থাপন করা হয়। যার মধ্যে পুকুর রয়েছে ৮ টি এবং পোনা উৎপাদনের জমি রয়েছে ১.০৪ হেক্টর। কিন্ত সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা থাকলেও এখানে কখনো পোনা উৎপাদন করা হয় না। শুধুমাত্র কাগজে কলমে পোনা উৎপাদন ও বিক্রয় দেখানো হয়। প্রয়োজন হলে অন্য কোথাও পোনা মাছ ক্রয় করে বিতরণ করা হয়ে থাকে।

স্থানীয় সুূত্রে জানা যায়, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী আসার পর থেকে খামারটি যেন নির্জিব হয়ে গেছে। তিনি দৃশ্যমান কোন কাজ করেন না। ৮টি পুকুর ও পোনা উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামাদি থাকার পরেও এখানে কোন পোনা উৎপাদন করতে দেখা যায় নাই। মাঝে মধ্যে কোন দিবসে পোনা বিতরণ কিংবা মৎস্য সপ্তাহ উপলক্ষে উম্মুক্ত জলায়শয়ে পোনা অবমুক্ত করণের জন্য অন্যখান থেকে পোনা ক্রয় করে বিতরণ করে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়। তাছাড়া বিগত সরকারের কিছু অসাধু ব্যাক্তির সাথে যোগসাজসে বিভিন্ন অনিয়ম করেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, খামার ব্যাবস্থাপকের কার্যালয়টি যেন কারো বেড রুম। একপাশে কাথা বালিশ বিছানো রয়েছে অন্যপাশে চেয়ার টেবিল সাজানো রয়েছে। পোনা উৎপাদনের হাউজে গিয়ে দেখা যায়, রান্না করার সরঞ্জামাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হাউজে কখনো পোনা কিংবা রেনু উৎপাদন করা হয়েছে বলে দৃশ্যমান হয় না।

খামার সূত্রে জানা যায়,২০২২-২০২৩ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৯০ হাজার পোনা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২লক্ষ ৯০ হাজার পিচ পোনা উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩০ কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে  ৩ লক্ষ ৯৬ হাজার ৮০০ টাকা জমা করা হয়েছে।

২০২৩-২০২৪ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৯৩ হাজার পোনা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২লক্ষ ৯৩ হাজার পিচ পোনা উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩২ কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে  ৪ লক্ষ ২ হাজার ১০০ টাকা জমা করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থ বছরের পোনা মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৪.৬০ কেজি। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮৬৪.৬০ উৎপাদন করা হয়েছে এবং তা বিক্রয় করা হয়েছে। এছাড়া রেনুর লক্ষ্যমাত্রা ছিল ৩৩কেজি। তা উৎপাদন করে বিক্রয় করা হয়েছে। যা বিক্রয় করে  ৪ লক্ষ ৬ হাজার ৩০০ টাকা জমা করা হয়েছে।

খামার ব্যাবস্থাপকের কার্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করায় এবং নতুন কোন ভবন নির্মাণ না হওয়ায় গার্ডসেটের মধ্যেই কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় আরিফুল ইসলাম মাহাদী জানায়, এখানে কোন পোনা উৎপাদন করা হয় না। বছর বছর শুধু কাগজে কলমে উৎপাদন ও বিক্রয় দেখানো হয়। আর মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত করার জন্য কোন চাষীদে পোনা কিনে আনে। আমি আমার পুকুরের জন্য কিছু পোনা নিয়েছিলাম। এগুলোর মধ্যে কোন কোনটি আধা কেজি এবং কোনটি ১ কেজি পর্যন্ত ছিল। এই মাছগুলো আমার পুকুরে ছাড়ার পর পুকুরের বাকি মাছগুলো মারা গিয়েছে। এইগুলো তাদের খামারের ছিল না, অন্য কোন জায়গা থেকে ক্রয় করে আমাকে দিয়েছিল। সরকারী মৎস্য হ্যাচারীটি দীর্ঘদিনই বন্ধ রয়েছে। যা শুধু মাত্র কাগজে কলমে দেখতে পাওয়া যায়। খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী বলেন, বিগত দুই অর্থ বছর আমার এখানে জনবল ছিল না। তাই আমি অন্য উপজেলা থেকে জনবল এনে রেনু ও পোনা উৎপাদন করেছি। এখন আমার জনবল রয়েছে রেনু ও পোনা উৎপাদনে কোন সমস্যা নেই। এখানে লক্ষ্যমাত্রা অনুযায়ী রেনু ও পোনা উৎপাদন করে বিক্রয় করছি। তাছাড়া কার্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করায় গার্ডদের সেডের মধ্যেই অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এখানে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি। চেষ্টা করছি বদলী হয়ে আমার নিজ এলাকা ময়মনসিংহে চলে যেতে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir