প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 7 Mar 2026, 11:00 AM
তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীসহ শহীদ হামেদানি স্কুলের আগের ও হামলার পরের ছবি দিয়েছেন। তবে হামলা সম্বন্ধে বিস্তারিত কিছু জানাননি; হতাহত আছে কিনা, হলে কত তাও বলেননি।
তার এ ভাষ্য সত্যি হলে চলমান যুদ্ধে এ নিয়ে চতুর্থ স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা চালাল, বলছে আল জাজিরা।
গত শনিবার হামলা শুরুর দিনেই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে শাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র পড়েছিল; এতে স্কুলটির অন্তত ১৬০ শিক্ষার্থী ও ৫ কর্মীর মৃত্যু হয় বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।
ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইট ও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে হামলার শিকার হওয়া স্কুলটি ‘ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসির ঘাঁটির অংশ’ বলে দাবি করা হলেও একাধিক গণমাধ্যম তার সত্যতা পায়নি।
এক দশকেরও বেশি পুরনো উপগ্রহের ছবি এবং বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন, ভিডিও ক্লিপ ও ইরানি কর্মকর্তাদের বিবৃতি বিশ্লেষণ করে আল জাজিরা বলছে, কাছাকাছি সামরিক স্থাপনার চেয়ে স্কুলটি অন্তত ১০ বছর ধরে পৃথক স্থানেই আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দ, রাজনৈ...
হোমনায় বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট স...
আবদুল হক সরকারকুমিল্লার হোমনা পৌরসভার প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য আর শুধু দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ক...
বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর
নিজস্ব প্রুতিবেদক, দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙ...
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা
আয়েশা আক্তার।। অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বর্তমান বাজার পরিস্থিতি পর্যালো...
হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্...
চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী
করোনাভাইরাস মহামারির পর দেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর প্রতি...