...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক ⁜ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক! ⁜ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের ⁜ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও! ⁜ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল ⁜ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ⁜ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী ⁜ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন ⁜ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা ⁜ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী ⁜ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব ⁜ বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন ⁜ জামিন পাননি, কুসিকের সাবেক কাউন্সিলর মনি কারাগারে ⁜ কসবায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ; ⁜ ‘সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিন জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Mar 2026, 10:56 AM

...
দেশিয় ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিসের প্রতি ঝুঁকছে কুমিল্লার তরুণীরা News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর ছোট-বড় মার্কেট, শপিংমল, দেশীয় ফ্যাশন হাউজগুলোতে ঈদের পোষাক

থেকে শুরু করে জুতা, কসমেটিকসসহ ঈদ আনুষঙ্গিক কেনাকাটায় নেমেছে ক্রেতাদের ঢল।

এবারে কুমিল্লায় ঈদের বাজারে তরুণ-তরুণীদের একটি অংশ দেশীয় ব্র্যান্ডের দিকে ঝুঁকলেও

বেশিরভাগ নারী ক্রেতাদেরই বিশেষ করে তরুণীদের প্রথম পছন্দ হিসেবে ভারতীয় ও পাকিস্তানি

থ্রি-পিস, বিশেষ করে ‘ফারসি ড্রেস’ বা গর্জিয়াস থ্রি-পিসের প্রতি তাদের

আকৃষ্টতা দেখা গেছে।

গতকাল মার্কেটগুলো ঘুরে ও দোকানি এবং নারী ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,

আরামদায়ক পোশাক হিসেবে সুতি, জর্জেট ও নেট কাপড়ের কারুকাজ করা ভারতীয় থ্রি-

পিস যেমন তাদের পছন্দের তালিকায় রয়েছে তেমনি অনেকেই আবার পাকিস্তানি থ্রি-পিস,

লেহেঙ্গা ও গাউনের চাহিদার কথাও তুলে ধরেছেন। দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, এবারে

ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিসের মধ্যে মানভেদে সাড়ে ৩ হাজার থেকে ২০ হাজার টাকার ওপরে

বিক্রি হচ্ছে। এবারে ঈদের আবহাওয়াটা গ্রীষ্মকালীন হওয়ায় ক্রেতারা আরামদায়ক ও হালকা

রঙের ওপর কাজ করা পোশাক বেশি পছন্দ করছেন।

এবারে মার্কেটগুলোতে ভারতীয় ব্র্যান্ডের থ্রি-পিসের মধ্যে যেসব ব্র্যান্ড বাজারে এসেছে

এগুলোর মধ্যে চাহিদার তুঙ্গে রয়েছে গুলনার, রাখি ব্র্যান্ডের জাহান, বিবেকের সিমরান,

ইবাদাত, ফ্লাওয়ার, সিমার ব্র্যান্ডের সাইমা, রিলেশার বেনডিজ, গঙ্গার ডিওরা, ক্রিবা ও

সালিকার মান্নাত। অন্যদিকে পাকিস্তানি ব্র্যান্ডের নূরসের সাহুর, জিনিয়া, গুলজি, জারা,

গুলবানু, রাঙরসিয়া, আওয়ারলি, মেহজেবীন, নওয়াব, জেহানী, মীট, আগানূর, তায়াওক্কাল,

রুহাইসাকুন, মাহাজাল, বিনসাইদ, বিনহামিদ ও আলিয়ার কটন, সিল্ক, জর্জেট কাপড়ের

থ্রিপিস, লেহেঙ্গা এবং গ্রাউন।

অন্যদিকে ঈদকে সামনে রেখে কুমিল্লায় নজরকাড়া পোষাকের সম্ভার নিয়ে সেজেছে দেশীয়

ব্য্যান্ডের শো-রুমগুলো। ভারতীয় ও পাকিস্তানি ব্র্যান্ডের ভিড়েও কুমিল্লার তরুণ-তরুণীদের

দৃষ্টি ফিরেছে দেশীয় ব্র্যান্ডের আড়ং, লা-রীভ, ইলিয়েন, অঞ্জনস, কে-ক্রাফট, বিশ্বরঙ ফড়িং,

জেন্টেল পার্ক, রিচম্যান, ইনফিনিটি, সেইলর, আর্ট, দর্জিবাড়ি, ইজি, উইনারসহ আরও

বেশকিছু ফ্যাশন হাউজে এবার ঈদে ডিজাইনে বৈচিত্র্যতা, নান্দনিকতা আর দেশীয় ভাবধারার

পোশাকের সমারোহ ঘটেছে।

তরুণীরা বলছেন, গত দুই ঈদে দেশের পরিস্থিতির কারণে মার্কেটগুলোতে ভারতীয় পোষাকের

অবস্থান অনেকটাই তলানিতে ছিল। কিন্তু এবারে ভারত, পাকিস্তান দুই দেশের পোষাকেই

কাপড়ের মান ও কারুকাজ তাদের বিপুলভাবে আকৃষ্ট করছে।

বিক্রেতারা বলছেন, এবছর রোজার শুরু থেকেই কেনাকাটা বেশ ভালো, যা শেষ মুহূর্ত পর্যন্ত

চলবে বলে আশা করা যাচ্ছে।কুমিল্লা নগরীর মনোহরপুর নূর মার্কেটে থ্রি-পিস বক্রেতা

রিলেশানের পরিচালক আলী হায়দার কামাল জানান, রোজার শুরু থেকেই ক্রেতারা মার্কেটমুখী।

রোজার ১২/১৩টার মধ্যে চাকরিজীবীরা বেতনও পেয়েছেন, সামনে বোনাস মিলবে। সেই


দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে নতুন সরকারে এই সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা

সত্ত্বেও মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে কেনাকাটা করছেন, করবেন। এবারে দেশিয় পোষাকের

পাশাপাশি ভারত, পাকিস্তান এই দুই দেশের নামিদামি ব্র্যান্ডের থ্রি-পিসের চাহিদা রয়েছে।

ক্যাপশন : এবারে ঈদের কেনাকাটায় বিশেষ করে গর্জিয়াস থ্রি-পিসের প্রতি

তরুণীদের আকৃষ্টতা বেড়েছে। গতকাল কুমিল্লা নগরীর কান্দিরপাড়-মনোহরপুরের

নূর মার্কেট থেকে তোলা ছবি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণ...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে অভিযান চালিয়...

চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশ...

সুজন মজুমদার, কুমিল্লাসরকারি চাকরির ১৬তম গ্রেডের একজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। চাকরিত...

চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদকের বিরুদ্...

শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে বুড়িচং সড়কের পালপাড়া পর্যন্ত অংশটি এখন যেন এক ভয়াবহ...

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

জাহিদ পাটোয়ারীইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে এক গ্রাহকের একাউন্ট থে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
➤ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
➤ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
➤ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
➤ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল
➤ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী
➤ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
➤ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন
➤ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা
➤ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী
➤ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
➤ বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন
➤ জামিন পাননি, কুসিকের সাবেক কাউন্সিলর মনি কারাগারে
➤ কসবায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ;
➤ ‘সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিন জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir