প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:48 AM
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে একজন নিহত, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ১০ জন৷শুক্রবার(১৩ জুন) দিবাগত রাত ৪ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরগুনা হতে চট্টগ্রামমুখী একটি ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০০৮২) শহীদনগরস্থ এলপিজি পাম্পের বিপরীত পাশে চায়না এ্যালমিনিয়াম ফ্যাক্টরীর সামনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে গাড়ীতে থাকা মহিলা যাত্রী শিল্পী বেগম (২৬) নামের একজন গুরুতর আহত হয়৷আহত অবস্থায় হাইওয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত বলে ঘোষনা করে।
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)রাশেদ খান চৌধুরী৷ নিহত শিল্পী বেগম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী৷এতে আহত ১০ জনের মধ্যে ৩ জনের নাম ঠিকানা পাওয়া গেছে এরা হলেন,রুবিনা পিতা,আবু জমাদার,গ্রাম ঘন্টাকাটা উপজেলা বরিশাল সদর জেলা, বরিশাল ফারুক, পিতা নাজিম হাওলাদার,গ্রাম মাছুয়াখালী উপজেলা বাকেরগঞ্জ জেলা বরিশাল,লায়েছ পিতা কামাল গ্রাম লক্ষীপাশা, উপজেলা বাকেরগঞ্জ, জেলা বরিশাল৷আহত বাকীদের নাম ঠিকানা পাওয়া যায়নি৷আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এদিকে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...