প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:14 AM
সড়ক বিভাগ দাবি না মানলে ঢাকা অভিমুখে লংমার্চ -মনিরুল হক চৌধুরী
ভ্রাম্যমান প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, সড়কের নানা অসঙ্গতি নিয়ে আমরা সড়ক বিভাগের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করছি। আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবিগুলো না মানলে ৩০ নভেম্বর ঢাকামুখী লংমার্চ কর্মসূচি দেয়া হবে। কুমিল্লা মঞ্চের উদ্যোগে সোমবার ২০ অক্টোবর কুমিল্লায় সড়ক বিভাগ সংশ্লিষ্ট নানা দাবিতে শাকতলা সড়ক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান শেষ তিনি এসব কথা বলেন।
কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার এর সভাপতিত্বে, মহানগর সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।
দাবিসমূহ হলো, পদুয়ার বাজার বিশ্বরোডে সড়ক বিভাগ সৃষ্ট দানবীয় ব্যারিকেড অপসারণ, অসমাপ্ত রেলওভার পাস হোটেল নুরজাহান পর্যন্ত বর্ধিতকরণ, বিকল্প সড়ক হিসেবে ২০১৮ সালে অধিগ্রহণকৃত সড়ক কুমিল্লা রাজগুঞ্জ চৌমুহনি থেকে সেনবাগ চৌমুহনী, কুমিল্লা বালুতুপা- আদিনা মুড়া বরুড়া সড়ক এর উন্নয়ন কাজ নভেম্বর -২০২৫ মধ্যে শুরু করা, কুমিল্লা পুরাতন শহর সড়কটির অবিলম্বে উন্নয়ন কার্যক্রম শুরু, বঞ্চিত কুমিল্লা উত্তরের একমাত্র সড়ক বিভাগের রাস্তা কুমিল্লা সালদা- কসবা সৈয়দাবাদ সড়কের কার্যক্রম শুরু এবং গোমতির উপর চাঁনপুরে পুরাতন বেইলি সেতু দুই লেনে বর্ধিতকরণের।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী আরো বলেন, দাবিগুলো কুমিল্লাবাসীর অধিকার। সড়ক বিভাগের অপরিকল্পিত রোডম্যাপে মহাসড়কে প্রতিদিন প্রাণ ঝড়ছে অসংখ্য মানুষের। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকা ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...